রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিংয়ে ছুটি সৌরভের জন্মদিন বলে কথা

প্রকাশিত - ২৪ মার্চ, ২০২৬   ১২:২৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ২৩ মার্চ অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের জন্মদিন। মধ্যরাত থেকে যে উদ্‌যাপন শুরু হয়ে গিয়েছে, সেই ছবি আগেই দেখা গিয়েছে। এই বিশেষ দিনে আর কী কী পরিকল্পনা করলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী? এই মুহূর্তে সৌরভ এবং শুভস্মিতার সম্পর্ক নিয়ে সরগরম স্টুডিয়োপাড়া। যদিও নিজেদের সম্পর্কের কথা এখনও শিকার করেননি দু’জনের কেউই।

প্রায় সব সাক্ষাৎকারেই সৌরভ জানিয়েছেন, তাঁরা ভাল বন্ধু। বন্ধুত্বের বাইরে কিছু নেই। সেই সম্পর্কের পরেও এটাই শুভস্মিতার প্রথম জন্মদিন। ফলে সৌরভ কি অনেক কিছু পরিকল্পনা করেছেন? নাকি এই দিনেও শুটিং চলছে? সৌরভ বললেন, “আজ শুটিং নেই। একটু কাজে বেরিয়েছি। রাতে খাওয়া-দাওয়া হবে।” প্রকাশ্যে না বললেও এই দিন যে শুভস্মিতার জন্যই ছুটি নিয়েছেন সৌরভ, তা কিছুটা আন্দাজ করা যায়। প্রশ্ন উঠতেই খানিকটা এড়িয়ে গিয়ে নায়ক বললেন, “না তেমন কোনও ব্যাপারই নেই। গতকাল রাতে জন্মদিনের উদ্‌যাপন হয়েছে। পরিবারের সবাই ছিলাম। আমরা একা ছিলাম না। তাই এখানে আর কোনও প্রশ্ন না তোলাই ভাল।”

শোনা গিয়েছিল, শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছেন সৌরভ এবং শুভস্মিতা। অভিনেতা বললেন, “একটা বড় দায়িত্ব রয়েছে আমাদের কাঁধে। ধারাবাহিকটা ভাল করে চলুক, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তাই বিয়ে, সম্পর্কের কথা নিয়ে এখনই ভাবছি না।” শুভস্মিতাকে জন্মদিনে কী উপহার দিলেন অভিনেতা? সে কথা অবশ্য গোপনই রাখতে চান অভিনেতা। সেই প্রসঙ্গ এড়িয়েই নায়ক বললেন, “শুভস্মিতা লড়াকু মেয়ে, ওর জন্য অনেক শুভেচ্ছা।” জন্মদিনের রাতে একসঙ্গে বিশেষ ‘ডিনার’-এ যাবেন তাঁরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।