রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

“স্বাধীনতা দিবসে নেপালের উপরাষ্ট্রপতি আমন্ত্রিত”

প্রকাশিত - ২৩ মার্চ, ২০২৬   ০৬:২৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশের জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নেপালের উপরাষ্ট্রপতি রাম সহায় প্রসাদ যাদবকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে সরকার। ২৩ মার্চ নেপালের উপরাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ সরকারের এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন নেপালের উপরাষ্ট্রপতি রাম সহায় প্রসাদ যাদব।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক সংক্রান্ত পারস্পরিক স্বার্থের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় নেপালের উপরাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফলভাবে অনুষ্ঠানের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে, রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান নেপালের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশের নতুন সরকারের আগ্রহের কথা ব্যক্ত করেন। উল্লেখ্য, নেপালে বর্তমানে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।