রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে যাচ্ছে জামালপুরের কাঁচামরিচ

প্রকাশিত - ২৩ মার্চ, ২০২৬   ০১:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জামালপুরে উৎপাদিত কাঁচামরিচ এখন বিদেশের বাজারে জায়গা করে নিয়েছে। মালয়েশিয়ায় রপ্তানি করা হচ্ছে কাঁচামরিচ। স্থানীয় কৃষকরা তুলনামূলক বেশি দাম পাচ্ছেন। এতে কৃষকদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে। জামালপুরের বিস্তীর্ণ ফসলের মাঠে সবুজ মরিচের গাছ। চরাঞ্চলের জমিতে ঘাম ঝরিয়ে ফলানো মরিচ তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। বৈরি আবহাওয়ার কারণে এবার মরিচের আবাদ ও ফলন কিছুটা কম হয়েছে। তবে স্থানীয় বালিজুরি ও হাইব্রিড জাতের মরিচ বিদেশে রপ্তানি হওয়ায় তুলনামূলক ভালো দাম পেয়ে কিছুটা স্বস্তিতে আছেন চাষিরা।

জেলার মাদারগঞ্জ উপজেলার গাবেরগ্রাম বাজারে প্রতিদিন দুপর থেকে সন্ধ্যা পর্যন্ত কর্ম ব্যস্ততা। মাঠ থেকে প্রতি কেজি মরিচ চলমান বাজার দর থেকে ৪-৫ টাকা বেশি দিয়ে ক্রয় করেন পাইকাররা। পরে মোরকজাত করে চট্টগ্রাম পোর্ট দিয়ে পাঠানো হয় মালেয়শিয়াতে। প্রতি কার্টনে থাকে নয় কেজি মরিচ। এখন পর্যন্ত মালয়েশিয়ায় ৭০০ মেট্রিক টন মরিচ রপ্তানি হয়েছে। সাধারণ বাজারে প্রতি কেজি মরিচ ২৮ টাকা হলেও বিদেশের বাজারের জন্য প্রতি কেজি মরিচের দাম দেওয়া হচ্ছে ৩৪ টাকা। এতে জামালপুরের কৃষকরা এখন পর্যন্ত পেয়েছেন ২ কোটি ৩৮ লাখ টাকা।

মরিচ রপ্তানি হওয়ায় দেশে আসছে ডলার, আর প্রান্তিক কৃষক দেখছেন লাভের মুখ। মালয়েশিয়ার বাজারে ব্যাপক চাহিদা থাকায় সঠিক মানের মরিচ দেওয়া গেলে এই পণ্যের সম্ভাবনা রয়েছে। কৃষক জয়নুল আবেদীন বলেন, ‘এ বছর আমাগো ভালো উৎপাদন হয় নাই। বৃষ্টিতে গাছ মরে গেছে, তবে দাম এখন একটু ভালো যাচ্ছে। এখন আবার শুনতাছি বিদেশে বলে রপ্তানি হবো, তাহলে তো আমাদের জন্য ভালোই হবো, দাম পাবো এখন একটু।’ আরেক কৃষক  বলেন, ‘বিদেশে গেলে তো আমাদেরই ভালো। আগে গেছিলো আবার বন্ধ হয়ে গেছিলো। তখন দাম কমে গেছে। এখন যাইতেছে, আমাদের ন্যায্য দাম আমরা পাবো এখন।’

এক কৃষক  বলেন, ‘দিনে দিনে সারের দাম বাইরা যাইতেছে, ফলন বেশি না হলে খরচও ওঠে না, এখন বিদেশে রপ্তানি হচ্ছে। দামও মোটামুটি হয়তাছে খরচ উঠবো ইনশাআল্লাহ এবার।’ এই সম্ভাবনাময় ফসলের বাজার আরও বড় করতে কৃষকদের সঙ্গে উদ্যোক্তাদের সহায়তার করার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান। 

তিনি বলেন, মালয়েশিয়াতে কিছু কোম্পানির মাধ্যমে আর কিছু এক্সপোর্টের মাধ্যমে মাদারগঞ্জ আর জামালপুর থেকে মরিচ রপ্তানি করা হচ্ছে। এতে আমাদের কৃষকরা লাভবান হচ্ছেন। লোকাল বাজার থেকে তিন থেকে চার টাকা বেশিতে কিনে নিচ্ছেন এক্সপোর্টার। আবার তারা যে বিদেশে বিক্রি করছেন, তারা দেশে ডলার আনছেন। যাতে কৃষকের পণ্যটা মানসম্পন্ন, গুনগত এবং এক্সপোর্টেবল হয়, সেই বিষয়গুলো আমরা কৃষি বিভাগ থেকে দেখবো। জেলায় ৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ করা হয়েছে ৬ হাজার ৪৭৫ হেক্টর জমিতে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৬ হাজার ৩৬২ মেট্রিক টন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।