রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজমাধ্যমের বিতর্ক সহ্য হচ্ছে না শ্রীলীলার

প্রকাশিত - ২২ মার্চ, ২০২৬   ১০:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সমাজমাধ্যমের যুগে শিল্পীরা অনেক বেশি সাবধানী হয়ে গিয়েছেন। ইদানীং যে কোনও প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক বেশি ভাবতে হয়। বিশেষ নায়ক-নায়িকাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বড় আকার ধারণ করেছে। কেউ কেউ সমাজমাধ্যমের বিতর্ক সহ্য করতে না পারে পাল্টা উত্তর দিয়ে ফেলেন। কেউ আবার চুপ হয়ে যান। দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা কী করেছিলেন?

এই মুহূর্তে দক্ষিণের অন্যতম আলোচিত অভিনেত্রী শ্রীলীলা। ‘পুষ্পা ২’ ছবিতে অল্লু অর্জুনের সঙ্গে তাঁর বিশেষ গান ‘কিস্‌সা’ পেয়েছিল বিপুল জনপ্রিয়তা। কিন্তু অভিনয়জীবন শুরুর দিকে একেবারেই সহ্য করতে পারেননি তাঁকে নিয়ে হওয়া আলোচনা। ভেঙে পড়েছিলেন। বিভিন্ন প্রতিবেদনের শিরোনামও তাঁকে আঘাত করেছিল। কারণ, বলিউড থেকে দক্ষিণ নায়ক-নায়িকাদেরকে সর্বত্র ধাওয়া করে ছবিশিকারিরা। ফলে তাঁদের সবকিছু নিয়েই আলোচনা হয়। যে কারণে, সমস্যায় পড়েছিলেন শ্রীলীলাও।

অভিনেত্রী বলেন, “মাকে বলেছিলাম আমার পক্ষে এই পেশায় থাকা সম্ভব নয়। আমি হয়তো পারব না। মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম।” কিন্তু তার পরেও সহ্য করে এগোতে পেরেছি এটা ভেবেই ভাল লাগছে। অভিনেত্রী সদ্য এমবিবিএস পাশ করেছেন। মাঝে কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছিল। যদিও তার পরে অবশ্য সেই আলোচনা নিভে যায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।