রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দীপিকার একের পর এক বিপদ

প্রকাশিত - ২২ মার্চ, ২০২৬   ১০:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না, মা হওয়ার পরে শর্ত দিয়েছেন দীপিকা পাড়ুকোন। তারপর থেকে একাধিক কাজ হারিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বলিউডের অনেকেই মত প্রকাশ করেছেন। দীপিকার আট ঘণ্টার বেশি কাজ না করার প্রসঙ্গে ইমরান হাশমির তুলনা টানলেন ‘আশিকী ২’ খ্যাত পরিচালক মোহিত সুরি।

আট ঘণ্টার বেশি কাজ করবেন না বলে সম্প্রতি দীপিকাকে সন্দীপ রেড্ডী বাঙ্গার আগামী ছবি ‘স্পিরিট’ থেকে সরানো হয়েছে। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই বলিউডের খ্যাতনামীরা তাঁদের মতামত জানিয়েছেন। আলোচনা প্রসঙ্গে উঠে এসেছে অক্ষয়কুমারের কথাও। তিনিও বরাবর আট ঘণ্টার বেশি কাজ করেন না। যদিও আট ঘণ্টার বেশি কাজ করার ক্ষেত্রেই নাকি পাল্লা ভারী। কেউ সরাসরি কেউ আবার খানিক সূক্ষ্ম ভাবে আট ঘণ্টার বেশি কাজ করার পক্ষে। পরিচালক মোহিত এই প্রসঙ্গে জানান, এটা এখন যেন অহঙ্কার ও জেদের লড়াই হয়ে গিয়েছে। তিনি জানান, অভিনেতাদের কাজের মানের ওপর জোর দেওয়া উচিত। তিনি উল্লেখ করেন, কোনও ইউনিট যদি ১২ ঘণ্টার শিফটে কাজ করে, তবে লোডিং ও আনলোডিং সহ তাদের প্রায়ই ১৪-১৫ ঘণ্টা কাজ করতে হয়। অথচ, বাড়ি ফেরার আগে তারা মাত্র ১২ ঘণ্টার পারিশ্রমিক পায়।

মোহিত আরও প্রশ্ন তোলেন, কেন কেউ শিফটের সময় নির্ধারণ করে দেবে। তিনি আরও যোগ করেন, কাজের সময় কতটা হবে, সেটা শুধু অভিনেতাদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং পুরো ইউনিটের চাহিদাও বিবেচনা করতে হবে। তিনি বলেন, এই বিতর্কটিকে অভিনেতাকেন্দ্রিক হিসেবে দেখা হচ্ছে। কিন্তু, কলাকুশলীদের কথাও ভাবতে হবে। তিনি নিজে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। তাই তিনি বোঝেন কষ্টটা। তাঁর কথায়, একজন অভিনেতা প্রস্তাবটি দিয়েছেন বলেই আমরা এতটা গম্ভীর ভাবে বিষয়টা দেখাচ্ছি। কিন্তু আসুন, এর মানবিক দিকটাও ভাবি।

মোহিত জানান, তিনি অভিনেতাদের দিয়ে চব্বিশ ঘণ্টাও কাজ করিয়েছেন, অভিনেতারা মানা করেননি। মোহিতের কথায়, প্রয়োজনে আমি অভিনেতাদের দিয়ে ২৪ ঘণ্টাও কাজ করিয়েছি। যখন আমরা ‘আওয়ারাপন’-এর শুটিং করছিলাম, তখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটের ছাদে আমাদের একটি অত্যন্ত দামি লোকেশন ছিল, যা আমরা মাত্র ২৪ ঘণ্টার জন্য পেয়েছিলাম। আমার মনে আছে, ইমরান হাশমি আমার সঙ্গে ২৪ ঘণ্টা শুটিং করেছিলেন। দিন কয়েক আগে পরিচালক অভিনেতা কুণাল খেমুও আট ঘণ্টা কাজের বিষয়টির তির্যক সমালোচনা করেন। এ বার মোহিত যেন সেই পথেই হাঁটলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।