রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চরিত্রের প্রয়োজনে দেখতে খারাপ হতেও আপত্তি নেই : ঋতুপর্ণা

প্রকাশিত - ২০ মার্চ, ২০২৬   ১১:১৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : টলিপাড়ার অন্দরে গুঞ্জন আছে—তিনি এলেই নাকি ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করে, বদলে যায় পরিবেশ। তিনি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘ ক্যারিয়ারে নিন্দা বা সমালোচনাকে গায়ে না মেখে তিনি বরাবরই মন দিয়েছেন নিজের কাজে। সম্প্রতি অরিন্দম শীলের নতুন রাজনৈতিক থ্রিলার ‘কর্পূর’-এ এক ভিন্ন লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

অরিন্দম শীলের এই ছবিতে ঋতুপর্ণাকে দেখা যাবে ‘মৌসুমী সেন’ নামক এক দৃঢ়চেতা কলেজ অধ্যাপিকার চরিত্রে। চরিত্রের প্রয়োজনে এখানে তার সাজগোজ একেবারেই সাধারণ—হালকা মেকআপ আর টানটান করে বাঁধা চুল। নিজের লুক নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘আমি অভিনেত্রী, সব সময় সুন্দর দেখাতে হবে এমনটা ভাবি না। চরিত্র যদি দাবি করে তবে আমি দেখতে খারাপ হতেও রাজি। পরিচালক অরিন্দম শীল জানান, এই রাজনৈতিক থ্রিলারটি তার ভাবনার জগতের এক নতুন অধ্যায়।’

একটানা কাজ, সিঙ্গাপুরের সংসার, আর দুই সন্তানের দায়িত্ব—সবটাই নিপুণভাবে সামলাচ্ছেন ঋতুপর্ণা। তার মতে, গ্ল্যামার আর সংসার দুই-ই চাইলে পরিশ্রম করতে হবে। শত ব্যস্ততার মাঝেও স্বামী সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে সময় কাটানো ধরে রাখাটা তার কাছে অত্যন্ত জরুরি। তিনি বিশ্বাস করেন, সঙ্গ ও সান্নিধ্যই জীবনকে সুন্দর রাখে।

টলিউডের বর্তমান পরিস্থিতি ও দলাদলি নিয়ে ঋতুপর্ণা বেশ উদারপন্থী। তিনি মনে করেন, ইন্ডাস্ট্রিকে কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখা ঠিক নয়। নতুন পরিচালক ও প্রযোজকদের কাজের সুযোগ দিয়ে ইন্ডাস্ট্রিকে আরো বড় করতে হবে। আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।

তবে পর্দার বাইরের রাজনীতিতে নিজেকে জড়াতে নারাজ তিনি। রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে হাসিমুখে তার সহজ উত্তর, নিজের জীবনের রাজনীতিই ভালো করে বুঝতে পারলাম না, দেশের রাজনীতি কী বুঝব! সমাজসচেতন মানুষ হিসেবে কাজ করতে চাইলেও নিজেকে কোনো রাজনৈতিক দলের ফ্রেমে আটকাতে চান না এই তারকা।
সূত্র : আনন্দবাজার

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।