রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে জায়গা করে নিল ফিলিপাইন

প্রকাশিত - ২০ মার্চ, ২০২৬   ১২:১৮ এএম
webnews24

২৪ঘণ্ট  অনলাইন : এশিয়ান কাপ প্লে-অফে উজবেকিস্তানকে ২-০ গোলে হারিয়ে আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ফিলিপাইন নারী ফুটবল দল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত ম্যাচে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় নিশ্চিত করে তারা।

ম্যাচের ৪৭তম মিনিটে অ্যাঞ্জেলা বিয়ার্ডের ভলিতে এগিয়ে যায় ফিলিপাইন। এরপর জ্যাকলিন সাওয়িকির হেডে ব্যবধান দ্বিগুণ হয়, যা শেষ পর্যন্ত তাদের বিশ্বকাপ নিশ্চিত করে।

এটি ফিলিপাইনের ইতিহাসে দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে অংশগ্রহণ।এর আগে এশিয়ান কাপের সেমিফাইনালে ওঠার সুবাদে অস্ট্রেলিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

আরো একটি স্থান নির্ধারণ হবে একই দিনে অনুষ্ঠিত অন্য প্লে-অফ ম্যাচে, যেখানে মুখোমুখি হবে উত্তর কোরিয়া ও তাইওয়ান।
যদিও হেরে গেছে, তবু উজবেকিস্তানের সামনে এখনো সুযোগ রয়েছে। আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে আরো দুটি দল বিশ্বকাপে জায়গা পাবে, যেখানে তারা অংশ নিতে পারবে।

বিশ্ব র‍্যাংকিংয়ে ৪০তম স্থানে থাকা ফিলিপাইন সাম্প্রতিক সময়ে দারুণ উন্নতি করেছে অস্ট্রেলিয়ান কোচ মার্ক টরকাসোর অধীনে। গত বছর দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের মাধ্যমে তাদের এই উত্থান আরো দৃশ্যমান হয়।

২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে প্রথমবার অংশ নেয় ফিলিপাইন।
সেখানে একটি ম্যাচ জিতলেও দুটি হেরে গ্রুপের তলানিতে শেষ করেছিল দলটি।এদিকে, এশিয়ান কাপের ফাইনালে শনিবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও জাপান।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।