রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাওয়ে ম্যাচ বলেই আশাবাদী মোরসালিনরা

প্রকাশিত - ১৮ মার্চ, ২০২৬   ১২:০৮ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : অতীতে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও শুরুতে পাওয়া যেত না কানাডাপ্রবাসী শমিত সোমকে। ব্যতিক্রম হয়েছে এবার। সোমবার রাতেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় স্কোয়াডের পুরো ২৮ জনকে নিয়েই অনুশীলন শুরু করতে পেরেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। একসঙ্গে সবাইকে পাওয়ায় পরিকল্পনা সাজাতেও সহজ হবে বাংলাদেশ কোচের। মাঠের পরিকল্পনা যা-ই হোক না কেন, মাঠের বাইরে একটা পরিকল্পনা ঠিক করে রেখেছেন ফুটবলাররা। এশিয়ান কাপ বাছাই পর্বে ৩১ মার্চ সিঙ্গাপুরকে হারিয়ে শেষটা রাঙানোর সঙ্গে গ্রপে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকার আশা শেখ মোরসালিন-বিশ্বনাথ ঘোষদের। 

গতকাল প্রথম দিনের অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন মিডফিল্ডার মোরসালিন, ‘আমাদের সামনে ভালো একটা সুযোগ আছে। বাছাই পর্বে সেকেন্ড হয়েও শেষ করতে পারি। যদি সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারি, তাহলে আমরা টেবিলের দুই নম্বরে থাকব।’

এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ ‘সি’-তে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে বাংলাদেশ। নিজেরা সিঙ্গাপুরকে হারালে এবং ভারতের কাছে যদি হংকং পরাজিত হয়, তাহলে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হওয়ার সম্ভাবনা থাকবে লাল-সবুজের দলটির সামনে। ম্যাচটি সিঙ্গাপুরের মাঠে বলেই আশাবাদী বাংলাদেশ। সেই আশার মূলেই রয়েছে প্রতিযোগিতায় অ্যাওয়েতে দলের ফলাফল। প্রথমে ভারত ও পরে হংকংয়ের মাঠে গিয়ে ড্র করেছে বাংলাদেশ। এ দুটি ম্যাচের ফলাফলকে সিঙ্গাপুরে ম্যাচে প্রেরণা হিসেবে নিচ্ছেন মোরসালিন, ‘এটি অবশ্যই আমাদের আরেকটু অনুপ্রেরণা জোগাবে যে আমরা অ্যাওয়ে ম্যাচগুলোতে ড্র করেছি। আগে যেহেতু ড্র হয়েছে, এখন আরও একটু ভালো করার চেষ্টা করব আমরা। যেভাবে হোক, আমাদের ম্যাচ দুটি উইন করে বের হওয়ার চেষ্টা থাকবে।’

সিঙ্গাপুর ম্যাচের আগে ২৬ মার্চ প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা আছে ক্যাবরেরার দলের। ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।