রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পীর মৃত্যুর পরই ফেসবুকে প্রশংসার জোয়ার

প্রকাশিত - ১৮ মার্চ, ২০২৬   ০২:১৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দেশের অভিনয় জগতের অতি উজ্জ্বল এক নক্ষত্র নিভে গেল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেতা শামস সুমন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৭ মার্চ সন্ধ্যা ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গুণী এই অভিনেতার প্রয়াণে শোকাচ্ছন্ন শোবিজ অঙ্গন।  তবে এই শোকের আবহেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হাত নিয়েছেন জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার।

শামীম হাসান সরকার তার পোস্টে লিখেছেন, ‘শিল্পীর মৃত্যুর পর দারুণ দারুণ লেখা ফেসবুকে ভেসে আসে। আহা কত কথা, কত আড্ডা, কত কিছু বাকি, কত কাজের আশা ছিল। দেখেন আপনাদের কাজের আশা থাকলে।’

তিনি আরও বলেন, ‘খবর নেওয়ার থাকলে বেঁচে থাকা অবস্থাতেই করতেন। মানুষ মারা যাওয়ার পর তার সাথে কাজ করার মিথ্যা আশার আলাপ ফেসবুকে লিখে লাইক কামানো বন্ধ করেন। মৃত্যু আপনার আমার সবার জন্যই অবধারিত।’

নেটিজেনদের অনেকেই তার এই বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন। তাদের মতে, শিল্পীরা বেঁচে থাকতে অবহেলা আর কাজের সংকটে ভুগলেও মৃত্যুর পর ‘সস্তা আবেগে’ সয়লাব হয়ে যায় নেট দুনিয়া যা আদতে কোনো কাজে আসে না।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।