রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব মামলা মোকাবিলা করে ফিরলে আমরা নমনীয় থাকব’

প্রকাশিত - ১৮ মার্চ, ২০২৬   ০১:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার জোর গুঞ্জন ছিল। যদিও পরে তেমন কিছু হয়নি। মূলত সাকিবের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে অগ্রগতি না হওয়ায় দেশে ফেরেননি তিনি। বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে সিরিজ শেষে সাকিবের দেশে ফেরা নিয়ে দোলাচল অব্যাহত আছে। তিনি মামলা মোকাবিলার পর নির্দোষ হয়ে ফিরলে নমনীয় থাকার কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সাকিব-মাশরাফিকে ইতিবাচক বক্তব্য দিয়ে আসছেন। গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আমিনুল বলেছেন, ‘সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। তার (নামে) যে মামলাগুলো রয়েছে সে তার ব্যক্তিগতভাবে সেই মামলাগুলো মোকাবিলা করে, মামলাগুলো মোকাবিলা করে যদি সে (নির্দোষ হয়ে) ফিরে আসে সেখানে আমরা নমনীয় থাকব।’

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সের প্রধান নাজমুল আবেদিন ফাহিম সাকিবের দ্রুত দেশে ফেরার ব্যাপারে আশাবাদ প্রকাশ করে বলেন, ‘সাকিবকে নিয়ে ইদানিং যেসব কার্যক্রম চলছে, তা বেশ দ্রুততার সঙ্গে হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যেই দেখব সাকিব দেশে ফিরে এসেছে।’

এপ্রিলের মাঝামাঝিতে বাংলাদেশে সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। ওই সিরিজে সাকিবকে কি দেখা যাবে কি না এই প্রশ্নে ফাহিম বলেন, ‘না। আসার ব্যাপারে আমি আশাবাদী যেকোনো সময় হয়তো চলে আসতে পারে। আমি ইতিবাচকভাবেই দেখব। আমি চাইব, সে আসুক। ব্যাপারটা যেন এমন হয় সে দলে থাকলে দলে ভিন্ন এক মাত্রা যোগ করবে।’

যদি সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন, তাহলে আরও অনেক ব্যাপার সামনে চলে আসবে বলেও জানিয়েছেন বিসিবির এই পরিচালক, ‘তার দলে খেলা বা সে কতদিন খেলবে, কতটুকু খেলবে বা কোন সংস্করণে খেলবে, সেই বিষয়গুলো আসবে। সেখানে নির্বাচক প্যানেলের ব্যাপার থাকে। সেখানে টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। তারপর সাকিবের নিজস্ব মতামত থাকবে। ক্রিকেট বোর্ডের মতামত থাকবে। সবকিছু মিলিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদের। তবে সবার আগে দল। দলের স্বার্থটা সবার প্রথমে দেখব আমরা। তারপর অন্য সবকিছু।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।