রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিকে ৮ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

প্রকাশিত - ১৮ মার্চ, ২০২৬   ০১:০৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে চেলসির ক্লাব বিশ্বকাপ শিরোপা জেতার এক বছরও হয়নি। বিশ্ব চ্যাম্পিয়নদের পর্যদুস্ত হতে হলো ইউরোপ সেরার মঞ্চে, সেই প্যারিস ক্লাবের কাছেই। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ৮-২ গোলে তাদের গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মেই।

প্রথম লেগের মতো দ্বিতীয় লেগে বড় হার দেখতে হয়নি চেলসিকে। কিন্তু দুই লেগ মিলিয়ে বিধ্বস্ত হলো তারা। পার্ক দে প্রিন্সেসে ৫-২ গোলে হেরেছিল চেলসি। ১৭ মার্চ  স্ট্যামফোর্ড ব্রিজে হারের ব্যবধান ৩-০। ইউরোপে এটি তাদের যৌথভাবে সর্বোচ্চ ব্যবধানে হার। চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকে ষষ্ঠ মিনিটে বড় ভুল করেন মামাদো সার। প্রতিপক্ষের একটি লম্বা শট থামাতে পারেননি। সেই সুযোগে কভিচা কারাতখেলিয়া স্কোর করেন।

দুই দলের লড়াইয়ের নিষ্পত্তি ওই গোলেই হয়ে যায়। তবুও ১৪ মিনিটে ব্যবধান আরও বাড়ায় প্যারিস ক্লাব। বক্সের প্রান্তে ব্রাডলি বার্কোলা ফ্লিক করে জাল কাঁপান। ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের সেনি মায়ুলু বেঞ্চ থেকে উঠে আসেন। ১৯ বছর বয়সী মিডফিল্ডার চমৎকার স্ট্রাইকে তৃতীয় গোল করেন।

২০২০ সালে শেষ ষোলোর দুই লেগে বায়ার্ন মিউনিখের কাছে ৭-১ ব্যবধানে হারার পর আরেকটি বড় পরাজয়ের শিকার হলো চেলসি। তাদের অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারেনি দর্শকরা। খেলার শেষ ৩০ মিনিটে প্রায় সব দর্শকই স্টেডিয়াম ছেড়ে চলে যান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।