রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আনকাট সেন্সর পেল 'দম'

প্রকাশিত - ১৭ মার্চ, ২০২৬   ০৩:০০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আসছে ঈদের মুক্তির মিছিলে থাকা সিনেমাগুলোর মধ্যে প্রথম চলচ্চিত্র হিসেবে সেন্সর সার্টিফিকেশন সনদপত্র লাভ করল ‘দম’। কোনো রকম দৃশ্য কর্তন ছাড়াই সিনেমাটি ‘ইউ’ গ্রেডে এই সনদ পেয়েছে, যার অর্থ এটি সর্বসাধারণের জন্য প্রদর্শনের উপযোগী।  

ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা রেদওয়ান রনি। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, সিনেমাটি সব বয়সী দর্শকের দেখার উপযোগী হিসেবে স্বীকৃতি পাওয়ায় পুরো টিম অত্যন্ত আনন্দিত। সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে নির্মিত ‘দম’ সিনেমার পোস্টার ও টিজারে দর্শকদের কাছ থেকে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। 

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, আড়াই বছর ধরে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় গভীর প্যাশন নিয়ে তারা সিনেমাটি নির্মাণ করেছেন। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন এবং কোনো কাটছাঁট ছাড়াই প্রদর্শনের অনুমতি দিয়েছেন, যা গল্পের মৌলিকতা বজায় রাখতে সাহায্য করেছে। ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে সিনেমাটি নিয়ে আসার সকল দাপ্তরিক প্রক্রিয়া এখন সম্পন্ন।

ইতোমধ্যে সিনেমাটির টিজার ও পোস্টার প্রকাশিত হওয়ার পর থেকেই আফরান নিশোর লড়াকু চাহনি এবং জীবন সংগ্রামের আভাস দর্শকদের প্রশংসায় ভাসছে। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে এই সিনেমার জন্য পুনরায় গেয়েছেন।

সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর। যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান এবং মো. সাইফুল্লাহ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।