রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

প্রকাশিত - ১৭ মার্চ, ২০২৬   ০২:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অস্কার’। কিন্তু সেই অস্কার ঘিরেই এখন তৈরি হয়েছে বিতর্ক। অস্কার কর্তৃপক্ষের ওয়েবসাইটে ‘ইন মেমোরিয়াম’ (প্রয়াতদের শ্রদ্ধাঞ্জলি) তালিকায় বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর নাম থাকলেও মূল সম্প্রচারের সময় তাকে এড়িয়ে যাওয়া হয়েছে। 

এ নিয়ে ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও এবার সরাসরি মুখ খুলেছেন তার স্ত্রী ও বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী। সম্প্রতি অনুষ্ঠিত অস্কারের সরাসরি সম্প্রচারে প্রয়াত তারকাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হলেও সেখানে ভারতের 'হিম্যান' খ্যাত ধর্মেন্দ্রর নাম উল্লেখ পর্যন্ত করা হয়নি। 

অথচ কিছুদিন আগেই ৭৮তম ‘বাফটা’র মঞ্চে যথাযথ সম্মানের সাথে স্মরণ করা হয়েছে এই অভিনেতাকে। অস্কারের এমন বৈষম্যমূলক আচরণে বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হেমা মালিনী বলেন, ‘অস্কারের মঞ্চে যেটা ঘটল তা অত্যন্ত লজ্জাজনক।’ 

তার কথায়, ‘অস্কারের মঞ্চে ধর্মেন্দ্রর সঙ্গে কী করা হলো, সেসব নিয়ে আমি মোটেও ভাবিনা। তিনি তার জীবদ্দশায় কখনও খুব বেশি পুরস্কার পাননি। তাহলে আজ কেন আমি অস্কারকে বিশেষ পাত্তা দিতে যাব?’

পুরস্কারের রাজনীতি বা বঞ্চনা প্রসঙ্গে ড্রিম গার্ল খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, ‘আমরা দু’জনেই আমাদের দেশে যে পরিমাণ ভালোবাসা ও সম্মান পেয়েছি, তাতেই অনেক খুশি। তবে এটা সত্যি যে, কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রাপ্তি থেকে আমরা বরাবরই বঞ্চিত হয়েছি।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।