রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ে লিপুকে যা বললেন লিটন-শান্তরা

প্রকাশিত - ১৭ মার্চ, ২০২৬   ০২:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জাতীয় দলে গাজী আশরাফ হোসেন লিপুর অধ্যায় শেষ হলো স্মরণীয়ভাবে। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১১ রানের রোমাঞ্চকর জয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই সিরিজেই প্রধান নির্বাচক হিসেবে লিপুর দায়িত্ব শেষ হয়েছে। নিজের শেষ আন্তর্জাতিক সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের ভালোবাসায় সিক্ত হন তিনি। 

ড্রেসিংরুমে ক্রিকেটার, কোচিং স্টাফ সদস্যদের কাছ থেকে হাসিমুখে বিদায় নিয়েছেন তিনি। দেশের ক্রিকেটে এত সুন্দর করে কাউকে বিদায় দিতে দেখা যায়নি খুব একটা। লিপুকে নিয়ে লিটন দাস বলেন, ‘আপনার যদি কোনো তথ্য থাকে, অবশ্যই আমাদের ফোনে পাবেন। আপনি মেসেজ কিংবা কল দেবেন।’

লিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের জন্য সেরাটা দেওয়া চেষ্টা আপনি করেছেন। আমি খুবই খুশি ছিলাম আপনার ওপর। টিম ম্যানেজমেন্ট বলেন, খেলোয়াড় বলেন, অনেক সময়ই কিছু অস্বস্তি ছিল। কিন্তু দলের চিন্তা করে আপনি সবসময় ভালোটা করার চেষ্টা করেছেন। দলের ভালোর জন্য এখানে কোনো ব্যক্তিগত পছন্দ বা ব্যক্তিগত কোনো কিছু ছিল না।’

লিপুর সঙ্গে কাজ করে খুশি নাজমুল হোসেন শান্তও, ‘অধিনায়কের সঙ্গে নির্বাচকের সবসময়ই একটা স্বাস্থ্যকর তর্ক-বিতর্ক চলতেই থাকে। আমাদের যেটা সবসময় ছিল এবং এই তর্ক-বিতর্ক আমি উপভোগ করতাম। এই তর্ক-বিতর্ক হতো শুধুই বাংলাদেশ দলের জন্য। দল কীভাবে জিতবে, কোন জিনিসটা দরকার। আমি বলব এটা দারুণ ছিল এবং আমি উপভোগ করেছি। আপনার সঙ্গে কাজ করে আমি খুশি। আপনার সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানাচ্ছি। আবারো ধন্যবাদ।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।