রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কনসার্টে গান থামাতে বাধ্য হলেন হানি সিং

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৬   ০২:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে জনপ্রিয় র‍্যাপার ও গায়ক হানি সিংয়ের কনসার্টে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। দর্শক ও আয়োজক কমিটির সদস্যদের মধ্যে হাতাহাতির জেরে অনুষ্ঠান চলাকালীন বেশ কিছুক্ষণ গান থামিয়ে রাখতে বাধ্য হন এই শিল্পী। সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। 

জানা গেছে, ১৪ মার্চ রাতে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে দিল্লিতে হানি সিংয়ের এই কনসার্টটি আয়োজিত হয়। অনুষ্ঠান শুরুর পর ভিআইপি জোনে প্রবেশ এবং বসার জায়গা নিয়ে একদল দর্শকের সঙ্গে আয়োজকদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং বিশৃঙ্খলা মঞ্চের কাছাকাছি পৌঁছে যায়। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে হানি সিং পারফরম্যান্স বন্ধ করে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি আবারও গান শুরু করেন।

বর্তমানে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হানি সিং। ভারতের বিভিন্ন শহরে তার কনসার্ট করার কথা রয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২১ মার্চ আহমেদাবাদে তার পরবর্তী শো অনুষ্ঠিত হবে। এরপর ২৮ মার্চ মুম্বাই এবং ৪ এপ্রিল পুনেতে গান গাওয়ার কথা রয়েছে তার। এই ট্যুরের ধারাবাহিকতায় আগামী ১১ এপ্রিল কোটা, ২৫ এপ্রিল ইন্দোর, ২ মে লখনউ এবং ৯ মে কলকাতায় পারফর্ম করবেন তিনি। ১৬ মে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠানের মধ্য দিয়ে তার এই ওয়ার্ল্ডট্যুর শেষ হওয়ার কথা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।