রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় নিলেন প্রধান নির্বাচক লিপু

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৬   ০২:২৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ দল। এরই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা। এই সিরিজ দিয়েই প্রধান নির্বাচকের দায়িত্ব শেষ হলো গাজী আশরাফ হোসেন লিপুর। 

নিজের শেষ আন্তর্জাতিক সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে গিয়েছিলেন লিপু। পরে ক্রিকেটার কোচিং স্টাফ সদস্যদের থেকে বিদায় নিয়েছেন হাসিমুখেই। বাংলাদেশ ক্রিকেটে সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন শেষে এমন বিদায় খুব একটা দেখা যায় না। তবে সেই রীতি ভালোভাবেই শেষ করেছেন দেশের ওয়ানডে ক্রিকেটে প্রথম এই অধিনায়ক।

ক্রিকেটারদের উদ্দেশে উপদেশমূলক কথাও বলেছেন এদিন লিপু। আন্তর্জাতিক ক্রিকেটের দায়িত্ব শেষ হলেও চলতি মাসের কিছু ঘরোয়া কাজ করবেন তিনি, এরপর ৩১ মার্চ ছাড়বেন আনুষ্ঠানিক দায়িত্ব। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের প্রধান নির্বাচক হয়েছিলেন লিপু। নতুন করে আর চুক্তি নবায়ন করলেন না তিনি। 

এদিকে লিপুর মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক খুঁজছে বিসিবি। এ জন্য বিজ্ঞপ্তিও দিয়েছিল বোর্ড। গেল ১২ মার্চ আবেদন করা ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করা হয় বিসিবির পক্ষ হতে। জানা যাচ্ছে, প্রধান নির্বাচক হিসেবে এগিয়ে হাবিবুল বাশার সুমন। বলা যায় তিনিই হচ্ছেন নতুন প্রধান নির্বাচক।

এদিকে সহকারী নির্বাচক পদে এগিয়ে আছেন দুইজন। বিসিবির পছন্দের তালিকায় রয়েছেন তুষার ইমরান এবং নাইম ইসলাম। তবে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, নাইমই এগিয়ে আছেন। সেই হিসেবে বলা যায় নতুন সহকারী নির্বাচক হিসেবে এই দুই জনের একজন হতে যাচ্ছেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।