রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি থাকি বা না থাকি’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৬   ০২:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ব্রাজিলিয়ান লিগ ম্যাচে ১৫ মার্চ করিন্থিয়ান্সের বিপক্ষে সান্তোস ১-১ গোলে ড্র করেছে। ঘরের মাঠে এই ম্যাচে খেলেছেন নেইমার। কিন্তু তার পারফরম্যান্স ছিল বিবর্ণ। তাতে বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়ার সম্ভাবনা সংকুচিত হয়ে গেল।

বিশ্বকাপের আগে দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচের জন্য ১৬ মার্চ স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। এর আগে নেইমার তার শেষ ম্যাচে নিষ্প্রভ। ম্যাচ শেষে তিনি বললেন, জাতীয় দলের হয়ে বিশ্বকাপে তিনি যতই খেলতে চান না কেন, এটা তার ওপর নির্ভর করে না। সান্তোসে ম্যাচ শেষে হতাশ কণ্ঠে নেইমার বললেন, ‘আমি আবার জাতীয় দলে ফিরে যেতে ও বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু এটা তো আমার হাতে নেই। আমি থাকি আর না থাকি, ব্রাজিলের জন্য সবসময় উল্লাস করব।’

বিশ্বকাপের জন্য মে মাসে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। তার আগে যুক্তরাষ্ট্রে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিল ম্যাচ খেলবে। এই দুটি ম্যাচের জন্যই আজ স্কোয়াড ঘোষণা করবেন ইতালিয়ান কোচ। প্রাথমিক দলে নেইমার থাকলেও এই কয়েকদিনে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি। সম্প্রতি ইনজুরিতে পড়ে আগের ম্যাচে খেলা হয়নি তার। ওই ম্যাচে ব্রাজিল কোচ গ্যালারিতে ছিলেন। ব্রাজিল ফুটবল ফেডারেশনের দুজন কর্মকর্তাও ছিলেন। আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে জায়গা পেতে হলে শতভাগ ফিট থাকতে হবে।

২০২৩ সালের অক্টোবরে এসিএল ইনজুরিতে পড়েন নেইমার। ডিসেম্বরে তার হাঁটুর আরেকটি অস্ত্রোপচার হয়। এই বছর সান্তোসের হয়ে ১০টিরও কম ম্যাচ খেললেও কিছু ম্যাচে ঝলক দেখান ব্রাজিলের শীর্ষ গোলদাতা। ব্রাজিলিয়ান লিগে ভাস্কো ডা গামার বিপক্ষে ২-১ গোলের জয়ে জোড়া গোল করে সান্তোস ক্লাবের সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় সেরা দশে ঢোকেন তিনি। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।