রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হানিফ সংকেতের নাটকে হিমি

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৬   ১২:২৫ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : প্রতি ঈদে বর্ণাঢ্য ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পাশাপাশি বিশেষ একটি নাটক নির্মাণ করে থাকেন নন্দিত সঞ্চালক, নির্মাতা হানিফ সংকেত। তার নির্মিত এই নাটকে থাকে ভিন্নধর্মী গল্প, মানবিক আবেগ এবং সমাজঘনিষ্ঠ বক্তব্য। বরাবরের মতো এবার নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘ভালোবেসে অবশেষে’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা ইরফান সাজ্জাদকে। 

নাটকের গল্পে দেখা যাবে—রানা ও নীলা ছোটবেলা থেকে একই গ্রামে একসঙ্গে বড় হয়েছে। তাদের মধ্যে সবসময়ই মিষ্টি ঝগড়া আর খুনসুটি লেগে থাকত। একসময় পড়াশোনার জন্য নীলা চলে যায় বিদেশে। দীর্ঘদিন পর সে আবার দেশে ফিরে আসে এবং বাবা–মায়ের সঙ্গে বেড়াতে যায় গ্রামের বাড়িতে। সেখানেই দেখা হয় শৈশবের সেই খেলার সাথি রানার সঙ্গে। বহুদিন পর দেখা হওয়া দুই বন্ধুকে ঘিরে ঘটতে থাকে অপ্রত্যাশিত নানা ঘটনা। পুরোনো স্মৃতি আর নতুন অনুভূতির টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়েছে গল্প। 

নাটকে রানা চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং নীলা চরিত্রে রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মুনমুন আহমেদ, আরফান আহমেদ ও সুভাশিষ ভৌমিক। অন্যান্য চরিত্রে রয়েছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু, নূর এ আলম নয়ন প্রমুখ। ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।