রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলমাল ফাইভ-এ এবার নতুন চমক

প্রকাশিত - ১৫ মার্চ, ২০২৬   ০২:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জনপ্রিয় বলিউড পরিচালক রোহিত শেঠির সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর পঞ্চম কিস্তি নিয়ে বড় ঘোষণা এসেছে। নিজের জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিয়ে একটি প্রোমো ভিডিও শেয়ার করেছেন পরিচালক। আর সে থেকেই দর্শকদের মাঝে আগ্রহ তুঙ্গে।

সিনেমাটিতে থাকছে বড় এক চমক! ভিডিওতে দেখা যায়, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, শ্রেয়াস তালপাড়ে, কুনাল খেমু এবং তুষার কাপুরকে দেখা যায়; পাশাপাশি শারমান যোশীর কামব্যাক আগ্রহ আরও বাড়িয়ে তোলে দর্শকদের। শুধু তাই নয়, ভিডিওর শেষে অক্ষয় কুমারের উপস্থিতি সবাইকে চমকে দেয়। সেখানে কালো কুর্তা-পাজামা ও চোখে রোদচশমা পরে ন্যাড়া মাথার লুকে দেখা দিয়েছেন অক্ষয়।

নতুন এই সিনেমা প্রসঙ্গে রোহিত শেঠি জানান, ২০ বছর আগে শুরু হওয়া ‘গোলমাল’ তার জীবন বদলে দিয়েছে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তার টিম আবারও দর্শকদের বিনোদন দিতে এই নতুন যাত্রা শুরু করছে। অন্যদিকে, এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হওয়া প্রসঙ্গে অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, রোহিত শেঠির জন্মদিনে উন্মাদনা এবার আরও বাড়বে। গোলমাল পরিবারের এই পাগল সদস্যদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সিনেমার মাধ্যমে এই সিরিজের যাত্রা শুরু হয়। প্রথম সিনেমায় অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুরের সঙ্গে শারমান যোশী থাকলেও পরবর্তী কিস্তিগুলোতে তাকে আর দেখা যায়নি। দীর্ঘ দুই দশক ধরে ভারতের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হিসেবে জায়গা করে নিয়েছে ‘গোলমাল’। এখন টি-সিরিজ ও রোহিত শেঠি পিকচার্সের ব্যানারে শুরু হতে যাচ্ছে এর পঞ্চম কিস্তির নির্মাণ কাজ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।