রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

প্রকাশিত - ১৫ মার্চ, ২০২৬   ০২:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: নতুন গান ‘টাটিরি’ নিয়ে আইনি জটিলতার রেশ কাটতে না কাটতেই এবার প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন ভারতীয় র‍্যাপার বাদশা। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে তাকে সরাসরি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হরিয়ানার সংস্কৃতিকে অপমান করার অভিযোগে সামাজিক মাধ্যমে এই হুঁশিয়ারি দিয়েছে গ্যাংটি, যা ভারতের বিনোদন জগতে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে দেওয়া বার্তায় বলা হয়েছে, র‍্যাপার বাদশা, তুই হরিয়ানার সংস্কৃতিকে কালিমালিপ্ত করেছিস। ২০২৪ সালে একটি ট্রেলার দেখিয়েছিলাম, এবার সরাসরি তোর কপালে গুলি করব।

মূলত ‘টাটিরি’ গানে হরিয়ানার নারীদের অবমাননা ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপনের অভিযোগেই বাদশাকে লক্ষ্যবস্তু করেছে এই গ্যাংস্টার গোষ্ঠী। উল্লেখ্য, এই গানটি নিয়ে বাদশাকে গ্রেপ্তারের দাবি তুলেছে হরিয়ানা নারী কমিশন। এমনকি হরিয়ানার মাটিতে তাকে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলেও আগে থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

এদিকে বর্তমানে ভারতের শোবিজ অঙ্গনে বিষ্ণোই গ্যাংকে নিয়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে বলিউড সুপারস্টার সালমান খান, অভিনেতা রণবীর সিং এবং নির্মাতা রোহিত শেঠির মতো তারকাদেরও নিশানায় নিয়েছে এই গোষ্ঠী। এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে কানাডায় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনায়ও এই গ্যাংয়ের নাম উঠে এসেছে। একের পর এক তারকাকে হুমকির তালিকায় যুক্ত করায় বাদশার নিরাপত্তা নিয়ে এখন চরম উদ্বেগ তৈরি হয়েছে।

ব্যক্তিগত ও পেশাগত জীবনে বাদশা এখন বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। একদিকে হরিয়ানা নারী কমিশনের আইনি পদক্ষেপ এবং পুলিশি ঝামেলার কারণে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের সরাসরি খুনের হুমকি তাকে কার্যত কোণঠাসা করে ফেলেছে। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে যেকোনো সময় বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন তার ভক্ত ও সংশ্লিষ্টরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।