রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে ছবি প্রকাশ-তানজীব সারোয়ার

প্রকাশিত - ১৫ মার্চ, ২০২৬   ০২:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার। গুঞ্জন উঠেছিল, আত্মহত্যার চেষ্টা করেছিলেন গায়ক। এরপর তার স্ত্রী বিষয়টি স্পষ্ট করেন। এবার হাসপাতাল থেকে নিজের একটি ছবি প্রকাশ করেছেন তানজীব। জানালেন, সুস্থ হয়েছেন তিনি। ১৪ মার্চ  সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে শিল্পী নিজেই তা নিশ্চিত করেন। জানা গেছে, উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

ফেসবুক পোস্টে তানজীব সারোয়ার লেখেন, সবার দোয়া আর ভালোবাসা পেয়ে কিছুদিন অসুস্থ থাকার পর আবার ঘরে ফিরে এলাম। আপনাদের দোয়া আর ভালোবাসাই আমার জন্য ভালো থাকার কারণ। একই সঙ্গে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

১২ মার্চ মধ্যরাত থেকে সামাজিক মাধ্যমে তানজীব সারোয়ারের ‘আত্মহত্যার চেষ্টা’ সংক্রান্ত একটি গুজব ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে উদ্বেগ তৈরি হয়। পরবর্তীতে তার স্ত্রী সাবা সানজিদা রহমান বিষয়টি স্পষ্ট করেন। জানান, উচ্চ রক্তচাপের কারণে তানজীব আইসিইউতে ভর্তি ছিলেন এবং কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান। গুজব ছড়ানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

সংগীতশিল্পী ও সুরকার হিসেবে তানজীব সারোয়ারের ক্যারিয়ার এক দশকেরও বেশি সময়ের। ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’র মতো জনপ্রিয় গানের জন্য তিনি দর্শক মহলে বেশ পরিচিত। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকেও অভিষেক ঘটে তার। বর্তমানে তিনি বিপদমুক্ত হয়ে বাসায় বিশ্রামে রয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।