রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল রাশমিকার পরিবারের

প্রকাশিত - ১৫ মার্চ, ২০২৬   ০২:২৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্ক কাটিয়ে গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তবে এই পরিণয় পর্যন্ত পৌঁছানোর পথটি রাশমিকার জন্য মোটেও সহজ ছিল না। বিশেষ করে বিজয়ের সঙ্গে দ্বিতীয় সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে খোদ অভিনেত্রীর পরিবারই বাধা হয়ে দাঁড়িয়েছিল। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ের কথা শেয়ার করেছেন। জানান, ২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমাটি ব্যাপক ব্যবসায়িক সফলতা পাওয়ার পর পরিচালক ভারত কাম্মা তাকে ‘ডিয়ার কমরেড’ সিনেমার প্রস্তাব দেন। চিত্রনাট্য পছন্দ হওয়ায় রাশমিকা অভিনয় করতে আগ্রহী হলেও তার পরিবার এতে বাধা দেয়। মূলত সিনেমা জগত মেয়েদের জন্য নিরাপদ নয়- এমন ধারণা থেকে তার পরিবার চেয়েছিল প্রথম সিনেমার সাফল্যের পরই তিনি অভিনয় থেকে বিরতি নিন। এমনকি বিজয়ের সঙ্গে দ্বিতীয়বার পর্দা ভাগ না করার জন্যও তাকে চাপ দেওয়া হয়।

রাশমিকা আরও জানান, ‘লিলি’ চরিত্রে অভিনয়ের জন্য তাকে পরিবারের সঙ্গে রীতিমতো লড়াই করতে হয়েছে। তিনি পরিবারকে বুঝিয়েছিলেন যে, সহ-অভিনেতা কে সেটি বড় বিষয় নয়, বরং তিনি অভিনয়কে ভালোবাসেন এবং একজন সফল অভিনেত্রী হতে চান। ‘ডিয়ার কমরেড’ সিনেমায় বিজয় ও রাশমিকার একটি চুম্বনের দৃশ্য নিয়ে সে সময় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।