রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে সিনেমা নিয়ে ‘লড়াই‘ করবেন অপু-বুবলী

প্রকাশিত - ১২ মার্চ, ২০২৬   ১২:০২ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ঢালিউডের দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। বছরের বেশিরভাগ সময় সুপারস্টার শাকিব খান ইস্যুতেই আলোচনায় থাকেন।একজন নায়ককে নিয়ে কোনো মন্তব্য করলেই আরেকজন নতুন সংলাপ নিয়ে হাজির হন। 

তাদের ঝগড়া আর কাদা ছোড়াছুড়ি বিনোদনের রসদ জোগালেও স্যোশাল মিডিয়ায় নেটিজেনদের নেতিবাচক নানা মন্তব্য চলতেই থাকে।তবে এবার সেই পথ ছেড়ে ভিন্ন পথে লড়াই করতে আসছেন এ দুই সাবেক শাকিবপত্নী। এবার পর্দার মাঠে লড়াইয়ে নামছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। 

আসন্ন ঈদে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে তাদের সিনেমা। মুক্তির তালিকায় রয়েছে বুবলীর ‘প্রেশার কুকার’ ও ‘পিনিক’ নামে দুটি সিনেমা।অন্যদিকে কিছুটা অনিশ্চয়তার আভাস থাকলেও এরই মধ্যে মুক্তির তালিকায় আলোচনায় রয়েছে অপু বিশ্বাসের ‘দুর্বার’।

ঈদে মুক্তির কথা প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমাটি আলোচনায় রয়েছে। কামরুল হাসান ফুয়াদ নির্মিত ‘দুর্বার’ সিনেমা অপু বিশ্বাস বলেন, ‘এটি নিয়ে বড় পরিকল্পনা থাকলেও প্রোডাকশন হাউসের সিদ্ধান্তের ওপরই সব কিছু নির্ভর করছে। মুক্তি ও প্রচারের বিষয়টি তো আমার হাতে নেই।’ 

থ্রিলারধর্মী এ সিনেমায় নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দুর্বার সিনেমায় দুর্বার গতিতেই দেখা যাবে আমাকে। ভিন্ন চরিত্র ও ভিন্ন গেটআপে হাজির হব। এটা বলতে পারি— দর্শক ভালো একটি সিনেমা দেখতে পারবেন। অনেক চমক থাকছে এতে।’অন্যদিকে রায়হান রাফী পরিচালিত ও বুবলী অভিনীত ‘প্রেশার কুকার’ সিনেমাটি ঘিরে দর্শকদের বেশ আগ্রহ রয়েছে। 

সম্প্রতি প্রকাশিত সিনেমাটির টিজারে বুবলীর উপস্থিতি নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। এর টিজারে চার নারী চরিত্রের নানা টানাপোড়েন ও রহস্যের ইঙ্গিত মিলেছে।এ ছাড়া গত ঈদে মুক্তির তালিকায় থাকা বুবলীর ‘পিনিক’ নিয়েও আলোচনা চলছে। আসন্ন ঈদে সিনেমাটি দর্শকদের বাড়তি বিনোদন দিতে পর্দায় আসার জোর গুঞ্জন রয়েছে। 

সম্প্রতি বুবলী সিনেমাটির নতুন একটি পোস্টার প্রকাশ করে তেমন ইঙ্গিতই দিয়েছেন।সব কিছু ঠিক থাকলে বাস্তবজীবন ছাপিয়ে আসন্ন ঈদে পর্দার যুদ্ধে নামবেন দুই অভিনেত্রী। দুজনের সিনেমা ঘিরে নানা আলোচনা, জল্পনা-কল্পনা ছাপিয়ে শেষ অবধি কে জেতেন সেটাই দেখার বিষয়।

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।