রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কের গল্পে এমদাদের ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

প্রকাশিত - ১১ মার্চ, ২০২৬   ১১:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : নিউ ইয়র্কের ঘটনা। এক যুবকের জীবনে ঘটে যাওয়া ভয়াবহ প্রতারণা, দেশ থেকে নিজের স্ত্রীকে নিয়ে এলেন, সেই স্ত্রী আলো ঝলমল শহরে এসে চোখ উলটে ফেললো। একের পর ভয়াবহ প্রতারণা স্বামীর সঙ্গে- টেলিছবির গল্পটা এভাবেই এগিয়েছে।

গল্পের আরেক দিকে দেখা যায় সেই বন্ধু দেশ থেকে আসা আরেক বন্ধুকে সহায়তা করছেন, হাতে কলমে ব্যবসা শেখাচ্ছেন, শেখাচ্ছে কীভাবে এই অমানবিক প্রতিকূল মহানগরে টিকে থাকা যায়। প্রবাস জীবনে প্রতারণা কিংবা কৃতজ্ঞতা এটা কখন কার কাছ থেকে আসবে বলা মুশকিল।

অতি আপনজন হয়ে উঠবে ভয়াবহ প্রতারক কিংবা আততায়ী- গল্পের এমন কয়েকটা দিক পর্দায় তুলে এনেছেন নির্মাতা যুক্তরাষ্ট্র প্রবাসী নঈম ইমতিয়াজ নেয়ামুল। ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নামের এই ছবিতে অভিনয় করেছেন কানাডা প্রবাসী ঢাকাই সিনেমার নায়িকা অধরা খান। আরও আছেন মামনুন হাসান ইমন ও এমদাদ এইচ ভূঁইয়া। এই টেলিছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এমদাদ এইচ ভূঁইয়া। আর অধরা খান প্রথমবারের মতো অভিনয় করলেন নেতিবাচক চরিত্রে।

এমদাদ এইচ ভূঁইয়া বলছেন, ‘মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা মনে এমন দাগ রেখে যায় সেটা আপনি যখন চাইবেন চোখ বন্ধ করে দেখতে পারবেন। ফলে এই টেলিছবির ঘটনা এতোটাই বাস্তব যে আমি ক্যামেরার সামনে অভিনয়কেও বুঝতে পারিনি। আমি শুধু আমার সেই কাজটুকু করে গিয়েছি, মনে হয়নি আমি অভিনয় করছি।’

ছবিটির ট্যাগলাইন ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’। এর সম্পূর্ণ শুটিং হয়েছে নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে। এমদাদ ভূঁইয়া দীর্ঘ ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে সফলভাবে ব্যবসা করছেন। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে রাজুর বেড়ে ওঠা সিলেটে। এরপর চলে যান যুক্তরাষ্ট্রে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে টেলিছবিটি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।