রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যান্ডউইডথ কিনলে মিলবে অতিরিক্ত বোনাস

প্রকাশিত - ১১ মার্চ, ২০২৬   ১১:৫৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। সরকারের ‘সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট’ নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারে বিশেষ বোনাস ও প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

উদ্যোগটির ফলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও আইআইজিগুলোর ব্যান্ডউইডথ সংগ্রহের খরচ উল্লেখযোগ্যভাবে কমবে, যার ইতিবাচক প্রভাব পড়তে পারে গ্রাহক পর্যায়েও। ১০ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিপিএলসি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, দুটি পৃথক প্যাকেজের আওতায় এই বিশেষ সুবিধা দেওয়া হবে।

প্রথম প্যাকেজটি কার্যকর হবে কক্সবাজার-সিঙ্গাপুর রুটে নতুন ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে। কোনো প্রিপেইড গ্রাহক যদি ২০০ জিবিপিএস নতুন ক্যাপাসিটি কেনেন, তবে তিনি অতিরিক্ত ১০০ জিবিপিএস সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এ ছাড়া ১০ জিবিপিএস ক্রয়ের ক্ষেত্রে সমপরিমাণ (১০ জিবিপিএস) বোনাস দেওয়া হবে। এমনকি বকেয়া থাকা গ্রাহকেরাও শর্তসাপেক্ষে এই সুবিধা পাবেন; তবে সে ক্ষেত্রে ২০২৬ সালের মধ্যে বকেয়া পরিশোধের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ও চেক প্রদান করতে হবে। এই অফারটি আজ থেকেই কার্যকর হয়েছে।

দ্বিতীয় প্যাকেজটি মূলত সাজানো হয়েছে বিএসসিপিএলসির আইপি ট্রানজিট সেবার গ্রাহকদের জন্য। যেসব প্রিপেইড গ্রাহকের কোনো বকেয়া নেই, তাঁরা শর্তসাপেক্ষে ৭০ শতাংশ পর্যন্ত ‘লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ’ সুবিধা পাবেন। কুয়াকাটা বা কক্সবাজার পপ থেকে এই সেবা দেওয়া হবে, যা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিএসসিপিএলসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ প্রণোদনার ফলে আন্তর্জাতিক ব্যান্ডউইডথের দাম প্রতি মেগাবিট ৯০ টাকারও নিচে নেমে আসবে। এতে দেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।