রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাই সিনেমায় ‘৩৬৫ ডেইজ’ অভিনেত্রী

প্রকাশিত - ১১ মার্চ, ২০২৬   ১২:১০ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘রাক্ষস’ সিনেমার একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি আলোড়ন সৃষ্টি করেছে—দর্শকরা মনে করছেন এটি ঢাকাই ছবি ‘রাক্ষস’-এর আইটেম গানের দৃশ্য।

জানা গেছে, ছবিটির আইটেম গানে দেখা দেখা যাবে ‘৩৬৫ ডেইজ’ খ্যাত বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক, যা নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন বিষয়টি এর সত্যতা নিশ্চিত করেছেন। 

সংস্থার কর্ণধার আজিম হারুন বলেন, “এটি আমাদের ছবির আইটেম গানের একটি দৃশ্য, যা শুটিং সেট থেকে লিক হয়েছে। যাকে দেখা যাচ্ছে তিনি বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। গানটিতে তিনি সিয়াম আহমেদ এর সঙ্গে নেচেছেন। মনে হয়, এটি তার প্রথম বাংলা ছবির কাজ।”


নাতালিয়া ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী।তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ এবং ‘৩৬৫ ডেইজ’-এর মতো ছবিতে। এ ছাড়া সালমান খানের প্রেজেন্টেশনে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন।

জানা গেছে, গানটির কোরিওগ্রাফি করছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার আদিল শেখ, সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ, কণ্ঠ দিয়েছেন জিএম আশরাফ ও দোলা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এ ছাড়া এতে দেখা যাবে সাদনিমা নোমান, কলকাতার শাতাফ ফিগার প্রমুখকে। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।