রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছেদ চায় তারা, ঠেকাবে পরিবার

প্রকাশিত - ১০ মার্চ, ২০২৬   ০২:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে আসছে নতুন ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। রেজাউর রহমানের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও পারসা ইভানা। আগামী ১৯ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ঈদ বিশেষ এই ওয়েব কনটেন্ট। 

৫ মার্চ রাতে প্রকাশ পাওয়া ট্রেলারে দেখা যায়, দাম্পত্য জটিলতায় বিচ্ছেদের পথ বেছে নিতে চান ফারহান ও আমিরা। তবে তাদের এই সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবার। বিচ্ছেদ রুখতে এবং দুজনের মধ্যে সুসম্পর্ক ফিরিয়ে আনতে পরিবারগুলো মরিয়া হয়ে ওঠে; যা নিয়ে এগিয়ে চলবে গল্পের মূল কাহিনী। 

পরিচালক রেজাউর রহমান জানান, ব্যক্তিগত স্বাধীনতা ও ব্যস্ততার চাপে আধুনিক সম্পর্কের সমীকরণ কীভাবে বদলে যাচ্ছে, সেটিই এই কাজের মূল উপজীব্য। অভিনেতা ইয়াশ রোহান এই গল্পের বাস্তবমুখী প্রেক্ষাপটকে অভিনয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে পারসা ইভানা তার চরিত্রটিকে চ্যালেঞ্জিং ও নতুন ধরনের বলে অভিহিত করেছেন। ‘একসাথে আলাদা’র অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, তুষার খান ও দীপা খন্দকার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।