রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির চেয়েও বেশি পুরস্কার দিচ্ছে ভারত

প্রকাশিত - ১০ মার্চ, ২০২৬   ০২:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আহমেদাবাদে রোববারের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি ধরে রাখল তারা। এছাড়া ঘরের মাঠে বিশ্বকাপ শিরোপা জেতার প্রথম কীর্তি তাদের। একমাত্র দল হিসেবে রেকর্ড তিনটি শিরোপাও অর্জন করেছে। ভারতের এই আকাশচুম্বী সাফল্যের রেশ কাটতে না কাটতেই দেশটির ক্রিকেট বোর্ড রেকর্ড ১৩১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল।

আইসিসি বিশ্বকাপে যে প্রাইজমানি নির্ধারণ করেছিল, তা ছাড়িয়ে গেল বিসিসিআই। বিশ্বকাপে আইসিসির মোট প্রাইজমানি ছিল ১২১ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় ১৬০ কোটি টাকা। তার চেয়েও ১৩ কোটি বেশি টাকা দিচ্ছে ভারতের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা। সূর্যকুমার যাদবদের ১৭৩ কোটি টাকা দেওয়ার কথা বলেছে তারা। 

২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপরই ঘোষণা করা হয় তাদের জন্য আর্থিক পুরস্কার। ওইবার ১২৫ কোটি রুপি পুরস্কার পান রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। আর এবার পুরস্কারের পরিমাণ ৬ কোটি রুপি বেড়েছে। বিসিবির সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া এক বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ টিম ইন্ডিয়ার বিজয়ী অভিযানের পর তাদের জন্য ১৩১ কোটি রুপির নগদ পুরস্কার ঘোষণা করেছে।’

তিনি আরও বলেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে ভারত এই মর্যাদাপূর্ণ ট্রফিটি জয় করেছে। এর মাধ্যমে তারা সফলভাবে নিজেদের শিরোপা রক্ষা করেছে এবং টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার গৌরব অর্জন করেছে। এই জয়ের ফলে ভারত প্রথম দল হিসেবে তিনবার আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার রেকর্ড গড়ল, যা ক্রিকেটের এই সংস্করণের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর মধ্যে তাদের অবস্থানকে আরও সুসংহত করল।’

দলকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, ‘বোর্ড এই ঐতিহাসিক অর্জনের জন্য খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের আবারও অভিনন্দন জানাচ্ছে এবং ভবিষ্যতে তাদের অব্যাহত সাফল্য কামনা করছে।’ এর আগে চ্যাম্পিয়ন হওয়ার কারণে আইসিসির কাছ থেকে সাড়ে ২৭ কোটি রুপি পেয়েছে ভারত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।