রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেল সরবরাহে মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন

প্রকাশিত - ১০ মার্চ, ২০২৬   ১১:৩৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দেশে জ্বালানি তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে ‘মনিটরিং ও কন্ট্রোল সেল’ গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

বিপিসির চট্টগ্রাম কেন্দ্রীয় কন্ট্রোল সেল ছাড়াও ঢাকা, বগুড়া, খুলনা, সিলেট ও বরিশালে আঞ্চলিক কন্ট্রোল সেল গঠন করা হয়েছে। বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৯ মার্চ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসি এবং সংশ্লিষ্ট তেল বিপণন কোম্পানিগুলোর সমন্বয়ে এ কন্ট্রোল সেলগুলো গঠন করা হয়েছে।

আঞ্চলিক কন্ট্রোল সেলগুলো প্রতিদিন সংশ্লিষ্ট অঞ্চলের ডিপোসমূহে পেট্রোলিয়াম পণ্যের মজুদ (শোর ট্যাংক ও ফ্লোটিং), সরবরাহ (ডিসপ্যাচ) ও বিক্রয় পরিস্থিতি এবং ডিজেলের খুচরা মূল্য সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় কন্ট্রোল সেলে পাঠাবে। কেন্দ্রীয় কন্ট্রোল সেলের মাধ্যমে প্রস্তুত করা পেট্রোলিয়াম পণ্যের মজুদ প্রতিবেদন নিয়মিতভাবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর কাছে পাঠানো হবে।

এছাড়া চলমান পরিস্থিতি এবং কৃষি সেচ মৌসুমে ডিলার ও এজেন্টদের অনুকূলে ডিপো থেকে সরবরাহ করা জ্বালানি তেলের পরিমাণ ও বিক্রয় সংক্রান্ত তথ্য আঞ্চলিক কন্ট্রোল সেল থেকে নিয়মিতভাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের ই-মেইল বা ফ্যাক্সের মাধ্যমে অবহিত করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের বিতরণ, মজুত, পাচার বা ভেজাল সংক্রান্ত যেকোন তথ্য সংশ্লিষ্ট কন্ট্রোল সেলে তাৎক্ষণিকভাবে জানানো যাবে। প্রাপ্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।