রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতার বানিয়ে তোপের মুখে বলিউড অভিনেত্রী

প্রকাশিত - ০৯ মার্চ, ২০২৬   ০৩:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ভারতের মুম্বাইয়ের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে ইফতারি তৈরিতে অংশ নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। তবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে করা সেই মন্তব্যের বিপরীতে দমে না গিয়ে উপযুক্ত জবাব দিয়েছেন ‘জয় হো’ খ্যাত এই তারকা। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে ডেইজি শাহর একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে রাস্তার পাশে ইফতারি প্রস্তুতিতে সাহায্য করতে দেখা যায়। এই ভিডিওর নিচে এক নেটিজেন ডেইজির পূর্বের একটি ঘটনার প্রসঙ্গ টেনে বিদ্রূপ করেন।

গত বছর দীপাবলিতে আতশবাজি ফোটানোর প্রতিবাদ করেছিলেন এই অভিনেত্রী। সেই সূত্র ধরে ওই ব্যবহারকারী মন্তব্য করেন, ইনি ডেইজি শাহ। আতশবাজি নিয়ে তার সমস্যা আছে, অথচ তিনি ইফতারের আয়োজনে অংশ নিয়ে রান্না করছেন।

এই মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। স্পষ্টভাবে বলেন, জননিরাপত্তার স্বার্থে আতশবাজির বিরোধিতা করা আর ইফতারি রান্না করা সম্পূর্ণ আলাদা বিষয়। ওই নেটিজেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে ঘৃণা ছড়ানোর এই প্রচেষ্টার জন্য আপনাকে শুভকামনা। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

মূলত গত বছর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় নির্বাচনী প্রচারণার সময় অনিয়ন্ত্রিত আতশবাজির কারণে একটি আবাসিক ভবনে আগুন লেগে গিয়েছিল। ডেইজির নিজের বাসার পাশের সেই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি জননিরাপত্তা নিয়ে সোচ্চার হয়েছিলেন। সেই পুরনো প্রতিবাদের সঙ্গে বর্তমান ইফতারি বিতরণের বিষয়টিকে মিলিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেন ডেইজি। 

উল্লেখ্য, কোরিওগ্রাফার হিসেবে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী ২০১৪ সালে সালমান খানের বিপরীতে অভিনয় করে বিশেষ পরিচিতি পান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।