রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মনে রাইখো আমি বাংলাদেশি মুসলিম

প্রকাশিত - ০৮ মার্চ, ২০২৬   ০৩:০৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: শুরুতে কোনো হলিউড কিংবা বিদেশি সিনেমা মনে হতে পারে। অনেকে তো বিশ্বাসই করতে পারছেন না! মাত্র ৫৫ সেকেন্ডে থাকা দৃশ্য ও প্লট দেখে কার্যত চমকেই গেল দর্শকেরা। বলা হচ্ছে ঈদের আসন্ন সিনেমা দম-এর ফার্স্ট লুক তথা টিজার নিয়ে। 

রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমায় মূখ্য চরিত্রে আছেন আফরান নিশো। এতদিন পোস্টারগুলোতে তাকেই দেখা গেছে। এবারে নিশোর সঙ্গে দেখা মিলেছে ছবির অন্যান্য পরিচিতি মুখ চঞ্চল চৌধুরী, পূজা চেরিকে; যা আরও কৌতূহলী করে তুলেছে দর্শকদের। 

৮ মার্চ দুপুরে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল এবং রহস্যে ঘেরা গল্পের আভাসে মুগ্ধ ভক্তরা। এর মাধ্যমে তারা মনে করছেন এই সিনেমার মাধ্যমে বাংলা সিনেমা অনেক দূর এগিয়ে যাচ্ছে।

টিজারের শুরুতেই জানানো হয়, সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ভিডিওটিতে বরফে ঢাকা পাহাড়ি পথ, শুষ্ক মরুভূমির রুক্ষতা এবং ঘোড়ায় চড়া সশস্ত্র দলের শ্বাসরুদ্ধকর কিছু দৃশ্য ফুটে উঠেছে। 

এছাড়াও বন্দিদশা থেকে শুরু করে উত্তাল পানিতে ঝাঁপ দেওয়া ও ধ্বংসপ্রাপ্ত জনপদের দৃশ্যগুলো গল্পের রহস্যকে আরও ঘনীভূত করেছে। টিজারের শেষাংশে জ্বলন্ত এক লোকালয়ের মধ্য দিয়ে হেঁটে আসতে দেখা যায় আফরান নিশোকে, যেখানে তার কণ্ঠে শোনা যায় একটি শক্তিশালী সংলাপ—আমি শাহজাহান ইসলাম নূর। বাংলাদেশি মুসলমান। মনে রাইখো। দর্শকের অনুমান, সিনেমায় থাকবে আফরান নিশোর এক দুর্বিষহ যাত্রার গল্প।  

টিজারটি দেখে নেটিজেনদের মন্তব্য ছিল চোখে পড়ার মতো। আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী দেখে একজন মন্তব্য করেছেন, ইন্টারন্যাশনাল কোয়ালিটি। টিজারের রহস্যময় ও আবেগঘন দৃশ্য দেখে আরেকজন লিখেছেন, চোখে পানি এনে দিলো। আফরান নিশোর অভিনয়ের মুন্সিয়ানা দেখে এক ভক্তের মন্তব্য, অভিনয় দেখাবে নিশো, আবার কেউ পরিচালককে উদ্দেশ্য করে লিখেছেন, কী দেখাইলা বস!। 

এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে এবং বাকি কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশে। চলচ্চিত্রটিতে আফরান নিশো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরী এবং ডলি জহুর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।