রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের স্কুলে ইরানই হামলা চালিয়েছে, আমরা চালাইনি : ট্রাম্প

প্রকাশিত - ০৮ মার্চ, ২০২৬   ১২:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্টের একাধিক সংবাদমাধ্যমের বিশ্লেষণ ও নিজস্ব সামরিক তদন্তে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিন ইরানের মিনাবে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। তবে এসব তথ্য সরাসরি অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ইরানই এ হামলা চালিয়েছে। ৮ মার্চ নিজের সরকারি বিমানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “না আমরা হামলা চালাইনি, আমি এখন পর্যন্ত যা দেখেছি তার ভিত্তিতে বলছি, হামলাটি চালিয়েছে ইরান।”

“আমি মনে করি হামলার ঘটনা ঘটিয়েছে ইরান। তাদের অস্ত্র, আপনারা জানেন, নির্ভুল নয়। তাদের অস্ত্রের কোনো নির্ভূলতা নেই। ইরান এ হামলা করেছে।” মিনাবে ওই হামলায় স্টাফসহ ১৬০ স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। যাদের সবাই শিশু ছিল। 

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র মিনাবের কাছে হরমুজ প্রণালীতে ইসলামিক বিপ্লবী গার্ডের নৌঘাঁটিতে হামলা চালায়। তখন ওই স্কুলটিতেও বোমাবর্ষণ করা হয়।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ বলেছেন, তারা ইচ্ছাকৃতভাবে কোনো স্কুলে এবং বেসামরিক অবকাঠামোতে হামলা চালান না।

সূত্র: বিবিসি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।