রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরানি আগ্রাসন’ নিয়ে পাক সেনাপ্রধানের সঙ্গে বৈঠক সৌদি প্রতিরক্ষামন্ত্রীর

প্রকাশিত - ০৭ মার্চ, ২০২৬   ০১:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সৌদি আরবের ভূখণ্ডকে লক্ষ্য করে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে ‘ইরানি আগ্রাসন’ বলে উল্লেখ করেছে রিয়াদ। ৬ মার্চ সৌদির প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ এ ইস্যুতে পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকও করেছেন। বৈঠক শেষে ইরানকে ‘বিচারবুদ্ধি প্রয়োগের মাধ্যমে’ পরিস্থিতি অনুধাবন করা এবং বেহিসাবি হামলা না করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা সেই বিবৃতিতে বলা হয়েছে, “সৌদি আরবের ভূখণ্ডে ইরানের আগ্রাসী হামলা নিয়ে প্রতিরক্ষমন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক হয়েছে। পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির আওতায় হয়েছে এ বৈঠক।”

২০২৫ সালের সেপ্টেম্বরে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে সৌদি আরব ও পাকিস্তান। পরে এই জোটে যোগ দেয় তুরস্কও। ন্যাটোর আদলে তৈরি সেই চুক্তির নথিতে বলা হয়েছে, চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশ যদি বাইরের কোনো দেশ বা শক্তি দ্বারা আক্রান্ত হয়, তাহলে সেই হামলাকে স্বাক্ষরকারী সব দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং যৌথভাবে সেই হামলার মোকাবিলা করা হবে।

ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর নিজের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টেও একটি বিবৃতি পোস্ট করেছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী। সেখানে তিনি বলেছেন, “আজ আমি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছি এবং এই মর্মে একমত হয়েছি যে ইরান বেহিসাবি হামলা চালাচ্ছে এবং এ ধরনের হামলা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলবে। আমরা আশা করছি, ইরান যথাযথ বিচারবুদ্ধি প্রয়োগ করে পরবর্তী সামরিক পদক্ষেপগুলো নেবে।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। গতকাল সৌদির মার্কিন ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেইস এবং দেশটির একটি তেলের খনি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরানের প্রতিরক্ষা বাহিনী। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের সহযোগিতায় সেই হামলা ব্যর্থ করে দিয়েছে সৌদির প্রতিরক্ষা বাহিনী।

সূত্র : আলজাজিরা, এএফপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।