রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় নারীকে বেঁধে নির্যাতন : আদালতের স্বপ্রণোদিত মামলা

প্রকাশিত - ০৪ মার্চ, ২০২৬   ১০:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আদালতের মামলার নির্দেশের পর অভিযুক্তদের সমর্থনে মানববন্ধন করে ভুক্তভোগী নারীকে এলাকা থেকে উৎখাতের হুমকি দেয়া হয়। বরগুনার পাথরঘাটায় পরকীয়ার অভিযোগ তুলে এক নারী ও এক যুবককে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মামলা (মিসকেস) রুজু করেছেন আদালত।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং গণমাধ্যমের প্রতিবেদন আমলে নিয়ে পাথরঘাটা আমলি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ এই আদেশ দেন। 

গত ১ মার্চ দিবাগত রাতে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের নিজলাঠিমারা এলাকায় পরকীয়ার অভিযোগ তুলে ওই নারীকে তিন মাসের শিশু সন্তানসহ বেঁধে রাখা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিশুটি অনবরত কাঁদছে এবং মায়ের কোল থেকে তাকে ছিনিয়ে নিয়ে নারীর হাত-পা বাঁধা হচ্ছে। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ছগির আলমকে ঘটনাস্থলে উপস্থিত থেকে সব পর্যবেক্ষণ করতে দেখা যায়।

আদালতের এই পদক্ষেপের পর অভিযুক্তদের সমর্থনে মানববন্ধন করে ভুক্তভোগী নারীকে এলাকা থেকে উৎখাতের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।আদালতের আদেশে উল্লেখ করা হয়, ভাইরাল ভিডিওতে এক নারী ও এক পুরুষকে রশি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতনের দৃশ্য দেখা গেছে। এ সময় নারীর কোলের দুগ্ধপোষ্য শিশুকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখা হয়, যা অত্যন্ত অমানবিক।আদালত প্রাথমিকভাবে একে শিশু আইন, ২০১৩-এর ৭০ ধারা এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় গুরুতর অপরাধ হিসেবে গণ্য করেছেন। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি তদন্ত করে আগামী ১০ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও এবং সংবাদপত্রের কপি সংগ্রহ করে আদালতে উপস্থাপনের কথা বলা হয়েছে।আদালতের এই কঠোর অবস্থানের পর বুধবার  সকালে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা এলাকায় অভিযুক্তদের সমর্থনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ছগির আলমের সমর্থনে আয়োজিত এই মানববন্ধন থেকে প্রকাশ্যে ওই নারীকে এলাকা ছাড়া করার হুমকি দেন স্থানীয় প্রভাবশালী দুলাল খন্দকার। এমনকি আদালতের স্বপ্রণোদিত মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক আফাং।ভুক্তভোগী ওই নারী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে আমাকে অপরিচিত এক ব্যক্তির সঙ্গে জড়িয়ে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়েছে। এখন আবার প্রকাশ্যে আমাকে এলাকা থেকে উৎখাতের হুমকি দেয়া হচ্ছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।’’ 

নারী ও শিশুকে এমন পাশবিক নির্যাতনের ঘটনার নিন্দা করা হয়েছে। স্থানীয় সমাজ উন্নয়ন কর্মী গোলাম কিবরিয়া এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘‘এটি কোনো মগের মুল্লুক হতে পারে না। কোনো অপরাধের বিচার করার জন্য আইন আছে, আদালত আছে। কোনো জনপ্রতিনিধি বা তার সমর্থকদের অধিকার নেই একজন মানুষকে এলাকা ছাড়া করার।’’ পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, আদালতের আদেশ অনুযায়ী তদন্ত চলছে। ভিডিও ফুটেজ ও পারিপার্শ্বিকতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।