রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পাল্টা হামলার সক্ষমতা কমে গেছে, দাবি মার্কিন সেনাবাহিনীর

প্রকাশিত - ০৪ মার্চ, ২০২৬   ১১:৪০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ২৮ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান পাল্টা হামলা শুরু করে। যা গত পাঁচদিন ধরে চলছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বুধবার জানিয়েছে, ইরান পাল্টা হামলা হিসেবে এখন পর্যন্ত পাঁচশর বেশি ব্যালিস্টিক মিসাইল এবং দুই হাজারের বেশি ড্রোন ছুড়েছে। কিন্তু তাদের হামলার কারণে ইরানের পাল্টা হামলার সক্ষমতা কমে যাচ্ছে।

সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা ইরানের মিসাইল লঞ্চার ও অন্যান্য অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতে করে ইরানের পাল্টা হামলার ক্ষমতা হ্রাস পেয়েছে। সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, “আমরা দেখছি আমাদের ও আমাদের মিত্রদের ওপর ইরানের হামলার সক্ষমতা কমছে। অন্যদিকে আমাদের সামরিক শক্তি বাড়ছে। আর আমাদের সার্বিক বিশ্লেষণ হলো আমরা আমাদের পরিকল্পনার চেয়ে এগিয়ে আছি।”

ইরানে দুই হাজারের বেশি টার্গেটে হামলা
সেন্টকমের কমান্ডার বলেছেন, যুক্তরাষ্ট্র গত শনিবার থেকে এখন পর্যন্ত ইরানের দুই হাজারের বেশি টার্গেটে হামলা চালিয়েছে। এই সময়ের মধ্যে তারা ইরানের ১৭টি জাহাজ ডুবিয়ে দিয়েছেন। যারমধ্যে সাবমেরিনও আছে। ইরানের বিরুদ্ধে হামলায় ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, দুটি রণতরী ও বোমারু অংশ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। যা গত কয়েক প্রজন্মের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি।

যুক্তরাষ্ট্রের এই সেনা কমান্ডার আরও বলেছেন, ২০০৩ সালের ইরাক যুদ্ধের সময় প্রথমদিকে যে হামলা মার্কিন সেনারা চালিয়েছিল, ইরানে সেই একই সময়ের তুলনায় দ্বিগুণ হামলা চালানো হয়েছে। তিনি বলেছেন, “আমরা ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস করে দিয়েছি। তাদের কয়েকশ ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও লঞ্চার ধ্বংস করেছি।”

সূত্র: আলজাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।