রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আটক যাত্রীদের খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী: আরিফুল হক

প্রকাশিত - ০১ মার্চ, ২০২৬   ০৪:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আটকেপড়া যাত্রীদের দুর্ভোগ যেন না হয়, এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ১ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক সিগন্যাল মনিটরিং সেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, জনদুর্ভোগ কমাতে মনিটরিং করার জন্য প্রধানমন্ত্রী বারবার খোঁজখবর নিচ্ছেন। গত রাতেও তিনি মোবাইল ফোনে খোঁজ নিয়েছেন। সকালেও ফোন করছেন। আমরা আবার এনশিওর করছি যাদের ফ্লাইট টাইম ক্যান্সেল হয়েছে, যাবে না, এদের আমরা নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। মন্ত্রী বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। যদি কেউ ভুলবশত না শোনেন আমাদের বক্সে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।

তিনি বলেন, আমি কাল রাত ৩টা পর্যন্ত সিভিল এভিয়েশন, প্রবাসী কল্যাণ থেকে শুরু করে পুলিশ সবাই একজন একজন করে সবাইকে সহযোগিতা দিয়েছি। এমনও আছে কিছু প্যাসেঞ্জার দেখেছি যারা রাতে লাগেজ নিয়ে কোথায় যাব? সকালে যাব বলে বিমানবন্দরের অবস্থান করতে চেয়েছিল, আমরা তাদেরকেও নিরাপদে রাখার ব্যবস্থা করেছি।আমরা স্ট্যান্ডবাই সবাই। যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।