২৪ঘণ্টা অনলাইন: জম্মু-কাশ্মির ৬৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার রঞ্জি ট্রফি জিতেছে। ঐতিহাসিক এই সাফল্যের পথে অন্যতম বড় অবদান রেখেছেন তরুণ পেসার আকিব নবি। এখন প্রশ্ন উঠেছে, ভারতের জাতীয় দলে কি জায়গা হচ্ছে তার?
২৪ বছর বয়সী এই পেসার বল হাতে আগুন ঝরান। ১০ ম্যাচে ১২.৫৬ গড়ে তুলে নিয়েছেন ৬০ উইকেট। আর এই মৌসুমই শুধু নয়, একটানা ভালো পারফর্ম করছেন আকিব। তবে কি জাতীয় দলে খেলার অপেক্ষার অবসান ঘটতে চলেছে? এই নিয়ে জল্পনার অবসান ঘটালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মিঠুন মানহাস।
তিনি বলেন, ‘আকিব নিজেকে উজাড় করে দিয়েছে। সেরা ছন্দে রয়েছে ও। শুধু এই মৌসুমেই নয়, আগের বছরেও দারুণ ফর্মে ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটেই যে এমন পারফর্ম করছে তা নয়, অন্য ফরম্যাটেও প্রমাণ দিয়েছে দক্ষতার। আমি নিশ্চিত, এই পারফরম্যান্সের পুরস্কার পাবে আকিব। নির্বাচকরা নিশ্চয়ই নজর রাখছেন। আশা করি, ভবিষ্যতে সুযোগ পাবে জাতীয় দলে।’
গত মৌসুমে রঞ্জিতে ৪৪ উইকেট নিয়েছিলেন আকিব। এবার সেটা বেড়ে হয়েছে ৬০। আসন্ন আইপিএলেও দল পেয়েছে দল পেয়েছেন। ৮ কোটি ৪০ লাখ টাকায় তার দল দিল্লি ক্যাপিটালস। এবার জাতীয় ধলে ডাক পাওয়ার অপেক্ষায় ‘বারমুল্লার ডেল স্টেইন’।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।