রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্তাম্বুলে চরম আতঙ্কে নুসরাত ফারিয়া

প্রকাশিত - ০১ মার্চ, ২০২৬   ০১:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  হঠাৎ যুদ্ধ পরিস্থিতি এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশপথ বন্ধের খবরে ইস্তাম্বুল বিমানবন্দরে চরম আতঙ্কের মধ্যে সময় পার করেছেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ইস্তাম্বুল থেকে তার দুবাই যাওয়ার কথা থাকলেও শেষমেশ তাকে বাধ্য হয়ে ঢাকার ফ্লাইট ধরতে হয়েছে। 

২৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ও আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই ভীতিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।

ফেসবুকে শেয়ার করা ছবিতে দেখা যায়, নুসরাত ফারিয়া বিমানবন্দরের একটি লাউঞ্জে বসে আছেন। তার সামনের টেবিলে রাখা পাসপোর্ট, বোর্ডিং পাস ও পানির বোতল এবং পেছনের টিভির স্ক্রিনগুলোতে আন্তর্জাতিক সংবাদ চলছে। ক্যাপশনে ফারিয়া লেখেন, “আজকের দিনটা যেন দুঃস্বপ্নের মতো ছিল। ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ, ইউএই-এর আকাশপথ বন্ধ।” মুহূর্তের মধ্যে সবকিছু থমকে যাওয়ার অনুভূতি ব্যক্ত করে তিনি আরও লেখেন, “এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে, এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়।”

চরম এই বিশৃঙ্খলার মাঝেও বন্ধু ও স্বজনদের ভালোবাসায় ভরসা পেয়েছেন ফারিয়া। তিনি ইস্তাম্বুলে তার বন্ধু ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “তারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, বারবার খোঁজ নিয়েছে, নিশ্চিত করেছে আমি নিরাপদ আছি, সেটা কোনোদিন ভুলব না। তাদের যত্ন আর ভালোবাসা আজ আমাকে ভেঙে পড়তে দেয়নি।”

শান্ত পৃথিবীর প্রার্থনা সব বাধা পেরিয়ে অবশেষে দেশের পথে রওনা হয়েছেন এই চিত্রনায়িকা। বর্তমানে প্লেনে বসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন উল্লেখ করে ফারিয়া তার পোস্টের শেষে লেখেন, “মনটা ভারী, কিন্তু কৃতজ্ঞ। শুধু চাই— পৃথিবীটা যেন একটু শান্ত হোক।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।