রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম নগর বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত - ২৮ ফেব্রুয়ারি, ২০২৬   ০৯:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বিএনপির ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার বাদ আসর চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মরহুম নেতার রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযুদ্ধকালীন অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রামের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালনকারী ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তিনি মহান স্বাধীনতা অর্জনে অবদান রাখেন। পরবর্তীকালে মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেন।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্থানীয় উন্নয়ন, শিক্ষা-সুরক্ষা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সাংগঠনিক দক্ষতা ও মানবিক গুণাবলি নেতাকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। দোয়া মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি, সাধারণ সম্পাদক নাজিমুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।