রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফের হামলার হুঁশিয়ারি দিল হুথি

প্রকাশিত - ২৮ ফেব্রুয়ারি, ২০২৬   ০৯:০৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: আমেরিকা এবং ইজ়রায়েল একযোগে তেহরানে হামলার পরই এ বার ইজ়রায়েলের রাজধানী তেল আভিভে পাল্টা হামলা চালাল ইরান। ইরান রিভোলিউশনারি গার্ড-এর তরফেও দাবি করা হয়েছে, ইজ়রায়েলকে জবাব দেওয়া হচ্ছে।

 তেল আভিভে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তবে তারা হুঁশিয়ারি দিয়েছে, ইজ়রায়েল যদি হামলা বন্ধ না করে, তা হলে আরও জোরালো আক্রমণের রাস্তায় হাঁটবে তারা।

ইরানের অভ্যন্তরীণ মন্ত্রী তেহরানে হামলার নিন্দা করে বলেছেন, যখন আলোচনার রাস্তা প্রশস্ত হচ্ছে, সেই সময় আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে। যার সমুচিত জবাব দিতে প্রস্তুত তেহরান। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, আমেরিকা এবং ইজ়রায়েলের সেনা অভিযানের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়ানো হবে। তার পরই ইজ়রায়েলের পাল্টা হামলার দাবি করে তেহরান।

অন্য দিকে, ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীও ইজ়রায়েলের হামলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে। আমেরিকা এবং ইজ়রায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে তাঁদের সতর্কবার্তা, লোহিত সাগরেও হামলার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। শনিবার রাতেই হামলা শুরু করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি হামলা শুরুর পরে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হুথি ২০২৪ সালের নভেম্বর থেকেই ইয়েমেন উপকূল থেকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় লোহিত সাগরগামী বাণিজ্যিক জাহাজগুলির উপর। পাশাপাশি, ইজ়রায়েল ভূখণ্ড নিশানা করেও ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতার পর লোহিত সাগরে হুথিরা হামলা চালানো বন্ধ রেখেছিল। ইজ়রায়েলেও হামলা চালানো সাময়িক ভাবে স্থগিত রেখেছিল তারা। কিন্তু শনিবার থেকে পরিস্থিতি উত্তপ্ত হতেই ইরানের পাশে দাঁড়িয়ে ফের হামলার হুঁশিয়ারি দিল হুথি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।