রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তানজিন তিশার এই নাটকে থাকছে বস্তির জীবন

প্রকাশিত - ২৮ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ছোটপর্দায় সাধারণত প্রেম কিংবা বিরহের গল্পেই দেখা মেলে তানজিন তিশার। তবে এবার চেনা ছক ভেঙে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। নারীপ্রধান অ্যাকশন থ্রিলার গল্পে ‘লেডি গ্যাংস্টার’ হিসেবে দর্শকদের চমকে দিতে আসছেন তিনি। 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘গোলাপী’। নাম থেকেই স্পষ্ট, নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম গোলাপী। এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। নাটকটিতে তাকে দুটি ভিন্ন রূপে দেখা যাবে বলে জানা গেছে। সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকে তিশার বিপরীতে নায়ক ও ভিলেন- উভয় চরিত্রেই থাকতে পারেন অভিনেতা তৌসিফ মাহবুব।

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা রুবেল হাসান। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ। নির্মাতা জানান, নাটকের গল্পে বস্তির চালচিত্র থেকে শুরু করে পকেটমার ও গ্যাংস্টারদের অন্ধকার জগতের রাজনীতি উঠে এসেছে। সেই সঙ্গে থাকছে পুলিশি চমক এবং রোম্যান্টিক আবহ।

পরিচালক রুবেল হাসান নাটকটি নিয়ে বেশ আশাবাদী। তিনি জানান, ‘গোলাপী’ চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্যই বেশ কঠিন ছিল। তবে তানজিন তিশা সেই চ্যালেঞ্জটি দারুণভাবে মোকাবেলা করেছেন। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার ঘরানার নাটক হলেও দর্শকদের জন্য এতে ভরপুর বিনোদন রাখা হয়েছে। 

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, নাটকটি সিনেমার আদলে নির্মাণ করা হয়েছে। দর্শক এটি দেখলে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের স্বাদ পাবেন। বর্তমানে সম্পাদনার টেবিলে থাকা ‘গোলাপী’ নাটকটি আগামী ঈদ উৎসবে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।