রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

প্রকাশিত - ২৮ ফেব্রুয়ারি, ২০২৬   ০১:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে হস্তক্ষেপ করবে না তার নেতৃত্বাধীন প্রশাসন। ২৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে সাংবাবিদকের প্রশ্নের উত্তরে এই সংঘাতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

২৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, “পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ফের যুদ্ধ শুরু হয়েছে। আপনি কি এতে হস্তক্ষেপ করতে ইচ্ছুক?”

জবাবে ট্রাম্প বলেন, “বেশ, আমি হস্তক্ষেপ করতাম, কিন্তু আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে এবং তা খুব, খুব ভালো। পাকিস্তানে একজন মহান প্রধানমন্ত্রী এবং মহান জেনারেল আছেন। তাদের দু’জনকে আমি সত্যিই সম্মান করি এবং আমি মনে করি, পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে, হ্যাঁ।”

পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যুতে গত চার বছরেরও বেশি সময় ধরে কাবুলে সঙ্গে দ্বন্দ্ব চলছে ইসলামাবাদের। ইসলামাদের অভিযোগ, কাবুলে ক্ষমতাসীন তালেবান শাসকগোষ্ঠী টিটিপিকে আশ্রয়-প্রশ্রয় এবং পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে তালেবান সরকার বরাবর এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

সম্প্রতি পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর ওপর হামলা চালায় টিটিপি। সেই হামলার প্রতিক্রিয়ায় গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার এবং পাকতিয়া প্রদেশে টিটিপির ঘাঁটিগুলো লক্ষ্য করে বিমান অভিযান পরিচালনা করে পাকিস্তানের বিমান বাহিনী, এতে দুই প্রদেশে ৮০ জন নিহত হন।

সেই বিমান অভিযানের ‘বদলা’ নিতে গত ২৬ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর সেনা চৌকিগুলো লক্ষ্য অতর্কিত হামলা চালায় আফগান সেনারা এবং ৫৫ জন সেনাকে হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণ করে রাত ১২টার দিকে ফিরে যায় তারা।

এই হামলার কয়েক ঘণ্টা পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান এবং রাত ৩টা ৪৫ মিনিটে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। সেই অভিযানে এ পর্যন্ত ২৭৪ জন আফগান সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।