রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁচা-মরার ম্যাচের আগে মাঠে বিশেষ রাসায়নিক স্প্রে করছে ভারত

প্রকাশিত - ২৬ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:১৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: চেন্নাইয়ের মাঠে সন্ধ্যার পর থেকে শিশির বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা ছিল আগেই। তাই জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে বিকল্প ব্যবস্থা নিলো আয়োজক ভারত। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিশেষ এক রাসায়নিক ব্যবহার করা হচ্ছে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের আউটফিল্ডে। 

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই রাসায়নিকের নাম ‘ডিউ কিয়োর’। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে আউটফিল্ড নতুন করে বসানোর সময়ই যুক্তরাষ্ট্র থেকে এই রাসায়নিক আমদানি করে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলের বিভিন্ন ভেন্যুতে এটি নিয়মিত ব্যবহার হয়। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুপুরে আউটফিল্ডে পানি মিশিয়ে স্প্রে করা হয়েছে ‘ডিউ কিউর’। ২৬ ফেব্রুয়ারি দুপুরেও একইভাবে স্প্রে করার পরিকল্পনা আছে, যাতে ম্যাচ শুরুর সময় পর্যন্ত এর পূর্ণ কার্যকারিতা পাওয়া যায়।

প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সূত্রের ভাষ্য, একবার স্প্রে করার পর ঘাসের পাতায় আর্দ্রতা জমতে পারে না। ভেজা ভাব তৈরি হলেই তা দ্রুত শোষিত হয় এবং ঘাস শুকনো হয়ে যায়। ফলে শিশির ম্যাচের ফল নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে না। বুধবার দীর্ঘ অনুশীলন শেষে ভারতীয় ক্রিকেটাররাও মাঠে থেকে পরিস্থিতি পরীক্ষা করেন। জানা গেছে, উইকেট ও আউটফিল্ডের অবস্থা নিয়ে তারা সন্তুষ্ট।

আগামীতে সেমিফাইনাল ও ফাইনালেও ‘ডিউ কিউর’ ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আগামী মাসে আইপিএল শুরু হলে সব ভেন্যুতেই এটি বাধ্যতামূলক করার কথা ভাবছে বোর্ড। অতীতে শিশিরের কারণে ম্যাচের ফলাফলে বড় প্রভাব পড়েছে—এই অভিজ্ঞতা থেকেই এমন চিন্তা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।