রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবায় অনুপ্রবেশকারী মার্কিন স্পিডবোট লক্ষ্য করে গুলি, নিহত ৪

প্রকাশিত - ২৬ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশকারী একটি মার্কিন স্পিডবোড-কে লক্ষ্য করে গুলি করেছে কিউবার কোস্টাগার্ড। এতে চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন। ২৫ ফেব্রুয়ারি ঘটেছে এ ঘটনা। এক বিবৃতিতে কিউবার কোস্টগার্ড বাহিনী জানিয়েছে, অনুপ্রবেশকারী স্পিডবোটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিবন্ধিত। নিহত এবং আহতদের নাম-পরিচয় এবং কোন দেশের নাগরিক— এসব তথ্য প্রকাশ করা হয়নি বাহিনীর বিবৃতিতে। কেন এটি কিউবার জলসীমায় প্রবেশ করল তা-ও জানা যায়নি।

কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া পৃথক এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, নিজেদের জলসীমায় স্পিডবোটটি লক্ষ্য করার পর সেটিকে থামার নির্দেশ দিয়েছিল কোস্টগার্ড বাহিনী। কিন্তু এই নির্দেশের জবাবে নৌকার আরোহীরা কোস্টগার্ড বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে কোস্টগার্ড বাহিনীও বন্দুক পাল্টা গুলি ছোড়ে। এই সংঘাতের জেরেই স্পিডবোটের আরোহীদের মধ্যে চার জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কিউবার কোস্টগার্ডের একজন কমান্ডারও আছেন।

নিহত এবং আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। উল্লেখ্য, ১৯৫৮ সালে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার পর থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে কিউবা। পরবর্তী দশকগুলোতে এই নিষেধাজ্ঞার মাত্রা আরও বেড়েছে এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তা চরম পর্যায়ে পৌঁছেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেৃতৃত্বাধীন প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে গত কয়েক মাস ধরে জ্বালানি তেল আমদানি করতে পারছে না কিউবা।

কঠোর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট, লোডশেডিংয়ের মত সমস্যা দিন দিন বাড়ছে কিউবায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার সমুদ্র-সীমান্ত আছে। সমুদ্রপথে কিউবার উপকূল থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলের দূরত্ব মাত্র ১৬০ কিলোমিটার। গত কয়েক দশকে কিউবার হাজার হাজার নাগরিক বৈধ-অবৈধ পথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এই নাগরিকদের অনেকে কিউবায় থাকা স্বজনদেরও যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, “প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি যে স্পিডবোটটি একটি অসামরিক নৌযান ছিল এবং সেখানে যারা ছিলেন— তার সবাই কিউবার নাগরিক এবং দীর্ঘদিন ধরে ফ্লোরিডায় বসবাস করছেন। কিউবা থেকে নিজেদের আত্মীয় স্বজনদের বের করে আনতেই সেখানে যাচ্ছিলেন তারা।”

সূত্র : এএফপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।