রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ছোট পর্দায় জেন অস্টেনের কালজয়ী গল্প ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’

প্রকাশিত - ২৬ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:২৪ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মার্গট রবি ও জ্যাকব এলর্ডির ‘ওয়াদারিং হাইটস’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার ধ্রুপদী ইংরেজি সাহিত্যের আরেক অনবদ্য সৃষ্টি ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ পর্দায় আসার অপেক্ষায়। নেটফ্লিক্স ইউকে ও আয়ারল্যান্ড এবার জেন অস্টেনের এই বিখ্যাত উপন্যাসটিকে একটি সিরিজ হিসেবে নির্মাণ করছে।

জনপ্রিয় লেখিকা ডলি অ্যাল্ডারটনের চিত্রনাট্যে নির্মিত এই সিরিজে এলিজাবেথ বেনেট ও মিস্টার ডার্সির কালজয়ী চরিত্রে অভিনয় করছেন এমা করিন ও জ্যাক লোডেন। এমা করিন ইতিপূর্বে ‘লেডি চ্যাটার্লি'স লাভার’ এবং ‘নসফেরাতু’-তে তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন। অন্যদিকে, জ্যাক লোডেনেরও ‘ওয়ার অ্যান্ড পিস’ এবং ‘বেনেডিকশন’-এর মতো পিরিয়ড ড্রামায় অভিনয়ের দারুণ অভিজ্ঞতা রয়েছে।

সম্প্রতি সিরিজের টিজার প্রকাশিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও বিতর্কের ঝড় উঠেছে। দর্শকদের একাংশ মনে করছেন এটি হয়তো কিছুটা আধুনিক ছাঁচে তৈরি, তবে বড় একটি অংশ এর অসাধারণ সিনেমাটোগ্রাফির প্রশংসা করছেন। অনেক ভক্তের মতে, এমা করিনের চোখের চাহনি মূল উপন্যাসের এলিজাবেথ বেনেটের সেই চিরাচরিত আকাঙ্ক্ষা ও বুদ্ধিমত্তাকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

২০০৫ সালে কিরা নাইটলি ও ম্যাথিউ ম্যাকফেইডেনের করা ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস সিনেমাটি এখনো দর্শকদের পছন্দের শীর্ষে। তবে ‘ওয়াদারিং হাইটস’-এর সাম্প্রতিক জনপ্রিয়তা প্রমাণ করেছে যে ক্লাসিক সাহিত্যের নতুন অনস্ক্রিন রূপান্তর দেখতে বর্তমান দর্শকও বেশ আগ্রহী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শরৎকালেই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিরিজটি।
সূত্র : ভ্যারাইটি ইন্ডিয়া
 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।