২৪ঘণ্টা অনলাইন : ২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এরপর আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। মামলা থাকার কারণে দেশে ফেরেননি এই অলরাউন্ডার। একবার দেশে ফেরার উদ্দেশ্যে দুবাই পর্যন্ত গিয়েও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।
এদিকে, ২০২৪ সালের আগস্টের পর থেকে জনসম্মুখে নেই সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা। দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলাকালে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মিরপুরে তিনি বলেন, “আমিও একজন প্লেয়ার। সাকিব এবং মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা ও আকর্ষণ রয়েছে। তবে তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে, তা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। তারা যেন নিজেদের আইনজীবীর মাধ্যমে আইনগত প্রক্রিয়া মোকাবিলা করেন।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “তারা যদি নিরপরাধ প্রমাণিত হয়ে দেশের মাঠে খেলতে আসেন, একজন ক্রীড়াবিদ হিসেবে আমি তাদের স্বাগত জানাব। মামলাগুলো মোকাবিলা করে সবকিছু প্রতিকার করে যদি মাঠে ফেরেন, আমরা শতভাগ নমনীয় থাকব, ইনশাআল্লাহ।” তিনি ইঙ্গিত দেন, বিষয়টি পুরোপুরি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।