রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মা হিসেবে ক্যাটরিনা সুপারহিরো : ভিকি

প্রকাশিত - ২৫ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউডের অন্যতম তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দম্পতি। গত বছরের নভেম্বরে প্রথম সন্তানের মুখ দেখেছেন এই যুগল। জীবনের এই নতুন ইনিংস যে তারা চুটিয়ে উপভোগ করছেন, তা ভিকির সাম্প্রতিক কথাতেই স্পষ্ট। তবে বাবা হওয়ার পর স্ত্রী ক্যাটরিনার লড়াকু মানসিকতা দেখে রীতিমতো মুগ্ধ এই অভিনেতা। 

ভিকির ভাষ্যমতে, ‘মা হিসেবে ক্যাটরিনা একজন সুপারহিরো।’ জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাটে এখন ‘বেবি কৌশল’কে ঘিরেই আবর্তিত হচ্ছে ভিকি-ক্যাটরিনার জীবন। সম্প্রতি এক অনুষ্ঠানে নেহা ধুপিয়ার সঙ্গে আলাপকালে পিতৃত্বের অভিজ্ঞতা ভাগ করে নেন ভিকি। 

অভিনেতা জানান, ছেলের বয়স এখন মাত্র তিন মাস। আর এই সময়টাতে একজন বাবার চেয়ে মায়ের ভূমিকা অনেক বেশি থাকে। ভিকি বলেন, ‘ছেলের বয়স তো মাত্র তিন মাস। এই সময়ে বাবার করার মতো খুব বেশি কাজ থাকে না। তবে আমি ক্যাট আর বিহানের জন্য সবসময় চিয়ারলিডার হয়ে পাশে থাকার চেষ্টা করছি।’

সন্তানের নাম নিয়ে অনুরাগীদের মনে দীর্ঘদিনের কৌতুহল ছিল, যা ভিকি কথায় কথায় প্রকাশ করে দিয়েছেন। তাদের ছেলের নাম রেখেছেন ‘বিহান’। ছেলের বড় হওয়ার অপেক্ষায় থাকা এই অভিনেতা বলেন, ‘আমি অপেক্ষা করছি কবে বিহান আরেকটু বড় হবে। তখন ক্যাটরিনার পাশাপাশি ওর দেখভালের দায়িত্ব আমিও পুরোপুরি নিতে পারব।’

বলিপাড়ার অন্যান্য নায়িকারা যখন মাতৃত্বকালীন ফটোশুট বা বেবিমুনে ব্যস্ত থাকেন, সেখানে ক্যাটরিনা ছিলেন অনেকটা আড়ালে। এ প্রসঙ্গে ভিকি জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যাটরিনা একজন প্রকৃত যোদ্ধার মতো লড়েছেন। তার এই লড়াকু রূপ এবং বর্তমান মা হিসেবে দায়িত্ব পালন দেখে ভিকি নিজেকে গর্বিত মনে করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।