রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদির বাজারে আপাতত বন্ধ বাংলাদেশি ডিম-মুরগি

প্রকাশিত - ২৫ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশ-সহ ৪০টি দেশের ডিম ও মুরগির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বাংলাদেশ ব্যতীত নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্য দেশগুলো হলো নেপাল, ভারত, আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিসর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নাইজার, নাইজেরিয়া, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, কোটে ডি ভোয়ের এবং মন্টিনিগ্রো।

আর যে ১৬টি দেশেরি নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর বিধিনিষেদ আরোপ করা হয়েছে, সেগুলো হলো— অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন্স, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডি আর কঙ্গো)।

সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ জনস্বাস্থ্য রক্ষা এবং দেশীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ৪০টি দেশ থেকে মুরগি এবং ডিম আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, পাশাপাশি ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চলের উপর আংশিক বিধিনিষেধ আরোপ করেছে।

২৫ ফেব্রুয়ারি এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ প্রসঙ্গে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই অস্থায়ী এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, এই চল্লিশটি দেশের কাঁচা মুরগির মাংস ও ডিমের ওপর নিষেধাজ্ঞা থাকলেও তাপের দ্বারা প্রক্রিয়াজাত মুরগির মাংস ও ডিমে কোনো বাধা নেই। এছাড়া নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোর পণ্য উৎপাদক ও আমদানিকারকরা যদি অনুমোদিত স্বাস্থ্য ও সুরক্ষার মান মেনে চলে।

সৌদির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ সংস্থার কর্মকর্তারা বলেছেন, মূলত এভিয়েন ইনফ্লুয়েনঞ্জা ও নিউ ক্যাসল রোগের ছড়িয়ে পড়া ঠেকাতেই আগাম সতর্কতা হিসেবে এ পদক্ষেপ নিয়েছেন তারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।