রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চয়নিকার হাত ধরেই ফের একসঙ্গে দুই অভিনেত্রী

প্রকাশিত - ২৪ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : টেলিভিশন নাটকের একসময়ের দুই জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার ও রিচি সোলায়মান। এরমধ্যে নিয়মিত না হলেও মাঝেমধ্যে অভিনয় করতে দেখা যায় দীপাকে। অন্যদিকে রিচি তো দেশ ছেড়েছেন সংসার-সন্তান-স্বামীর সুবাদে, যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি রিচি ফিরেছেন দেশে। বলেছেন ফের থিতু হবেন এখানে। তারই প্রতিচ্ছবি মিললো এবার।দীর্ঘ সাত বছর পর একসঙ্গে নাটকে দেখা যাবে জনপ্রিয় দুই অভিনয়শিল্পীকে। ‘ভালোবাসার অন্য নাম তুমি’-তে অভিনয়ের মাধ্যমে তাদের এই মেলবন্ধন ঘটেছে। নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, নাটকটির শুটিং শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি।


নাটকের সেটে পুরনো সতীর্থকে ফিরে পাওয়া প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘আমার আর রিচির খুব বেশি নাটকে একসঙ্গে কাজ করা হয়নি। সর্বশেষ কাজটিও ছিল চয়নিকা দিদির পরিচালনায়, প্রায় সাত বছর আগে। তবে এবারের কাজটির বিশেষ দিক হচ্ছে আমরা যাদের সঙ্গে শুরুতে কাজ করেছি, তাদের অনেকেই এই নাটকে আছেন।’

চয়নিকা চৌধুরীও জানান, গল্পের প্রয়োজনে দীপা ও রিচিকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। ‘ভালোবাসার অন্য নাম তুমি’ নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও ডলি জহুর।বলা দরকার, দীপা খন্দকার ও রিচি সোলায়মান সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১৮ সালে প্রচারিত বিজয় দিবসের নাটক ‘চোখের জলে’তে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।