রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে প্রীতমের অ্যাকশন, রোম্যান্স নয়

প্রকাশিত - ২৪ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান অভিনয় দিয়েও নিজেকে প্রমাণ করছেন বারবার। তবে এবার আর কোনো রোম্যান্টিক বা জীবনঘনিষ্ঠ চরিত্র নয়, এবার তাকে দেখা যাবে পুরো অ্যাকশন লুকে। আসন্ন ঈদে আসছে নির্মাতা শিহাব শাহীনের নতুন ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’, যেখানে একদমই নতুন অবতারে হাজির হচ্ছেন প্রীতম। আর এতে প্রথমবারের মতো প্রীতমের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।   

নিজের নতুন কাজ প্রসঙ্গে উচ্ছ্বসিত প্রীতম হাসান। বলেন, আগে দর্শক আমাকে যে ধরনের চরিত্রে দেখেছেন, ‘ক্যাকটাস’-এর চরিত্রটি তা থেকে সম্পূর্ণ ভিন্ন। বিস্তারিত এখনই বলা যাচ্ছে না, তবে সিরিজটিতে জেমস বন্ড বা ‘০০৭’-এর একটা ভাইব থাকবে। একটি সুন্দর গল্পের পাশাপাশি ভরপুর অ্যাকশন থাকছে এতে।

মেহজাবীনের সঙ্গে প্রথমবার কাজ করা নিয়ে তিনি আরও বলেন, মেহজাবীন দারুণ অভিনয় করেন, সহশিল্পী হিসেবেও তিনি চমৎকার। নির্মাতা শিহাব শাহীন ভাই খুব যত্ন নিয়ে কাজটি করছেন। আমার বিশ্বাস, ঈদে প্রশংসিত কনটেন্টগুলোর মধ্যে এটি অন্যতম হবে।

শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এই সিরিজের বেশিরভাগ অংশের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। ঢাকায় কয়েক দিনের কাজ বাকি থাকলেই পুরো প্রজেক্টটি সম্পন্ন হবে। এর আগে শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ দিয়ে প্রীতম বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। এবারের ‘ক্যাকটাস’ সিরিজটিও ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে। এতে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।